শনিবার ● ৩১ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে ৮ম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার
মানিকছড়িতে ৮ম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নের ক্যায়াংঘর পাড়ায় নাহিদা আক্তার আসমা (১৪) নামে ৮ম শ্রেণির স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার (২৮ ডিসেম্বর) রাতে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে মানিকছড়ি থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বোন নাহিদা আক্তার ও ছোটবোন রেহেনা আক্তার (১২) তাদের নানার বাড়িতে থাকেন। মা আয়েশা আক্তার চট্টগ্রাম শহরে গার্মেন্টসে চাকুরী করেন। ছুটি পেলে মেয়েদের দেখতে আসেন। তাদের পিতা মো. আফসার আলী প্রায় ১১বছর ধরে নিখোঁজ। নানা দিন মজুরের কাজ করে সংসার চালান। বাড়িতে নানী আর নাতনীরা থাকেন।
ঘটনার দিন সকালে নানা যথারীতি কাজে বেরিয়ে পড়েন। বিকেলে নানী দু’বোনকে বাড়িতে রেখে মোবাইলে চার্জ দিতে সাবেক মহিলা মেম্বারের বাড়িতে যান। সন্ধার আগে ছোট বোন গরু আনতে গেলে কিছুক্ষণ পর বাড়িতে এসে মেঝেতে তার বড় বোনকে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তার মাথায় পানি ঢালে।
পরে তাদের নানা বাড়িতে এসে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভোর ৪টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মানিকছড়ি থানায় নিয়ে আসেন।
মানিকছড়ি থানার ওসি মোহাম্মাদ শাহানূর আলম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে মরদেহের গলায় ফাঁসের একটি চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তদন্ত শেষে রহস্য উদ্ঘাটন হবে।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের