শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » গোয়াহরি বিলে ঐতিহ্যের পলো বাওয়া উৎসব পালিত
প্রথম পাতা » প্রধান সংবাদ » গোয়াহরি বিলে ঐতিহ্যের পলো বাওয়া উৎসব পালিত
সোমবার ● ২৩ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোয়াহরি বিলে ঐতিহ্যের পলো বাওয়া উৎসব পালিত

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে বার্ষিক“পলো বাওয়া উৎসব”পালিত হয়েছে। বার্ষিক এই “পলো বাওয়া উৎসব”শনিবার (২১জানুয়ারি) উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের দক্ষিণের (বড়) বিলে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন গ্রামের কয়েক শতাধিক মানুষ।

প্রতিবছর টান্ডার সময় এ উৎসব হত। অধিক পানি ও কচুরিপানা না থাকায় মাছ নিয়ে ঘরে ফিরছেন অনেককেই। শিকারকৃত মাছের মধ্যে ছিল বোয়াল, শউল, মিরকা, কারপু, বাউশ, ঘনিয়া, রওউসহ ভিবিন্ন জাতের মাছ।

গোয়াহরি গ্রামের ঐহিত্য অনুযায়ী প্রতি বছরের মাঘ মাসের পহেলা তারিখ এই পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হত কিন্তু এবার বিলে মাছ বেশি থাকায় এলাকাবাসী মিলে এসময় পলো বাওয়ার সিদ্বান্ত নেন।

“পলো বাওয়া উৎসবকে”কেন্দ্র করে গোয়াহরি গ্রামে গত কয়েকদিন ধরে উৎসবের আমেজ রিবাজ করছিল। এই উৎসব আগামী ১৫ দিন পযন্ত চলবে। গোয়াহরি গ্রামের পঞ্চায়েতের পক্ষক্ষ থেকে এই পনের দিন বিলে মাছ ধরায় আটল (নিষেধাজ্ঞা) নেই।

তবে গ্রামবাসীর ঐতিহ্য অনুযায়ী আগামী ১৫ দিন পর ২য় ধাপে পলো বাওয়া হবে। এই পনের দিনের ভিতরে বিলে হাত দিয়ে মাছ ধরা হবে এবং কেউ চাইলে পেলান জান (হাতা জাল) দিয়ে মাছ ধরতে পারবেন।

পলো বাওয়া এই উৎসবে অংশ নিতে শনিবার সকাল ৮টা থেকে গোয়াহরি গ্রামের সৌখিন মানুষ বিলের পারে এসে জমায়েত হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে বিলের পারে লোক সমাগম বাড়তে থাকে। পূর্ব নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টা হওয়ার সাথে সাথে সবাই এক সাথে বিলে নেমে শুরু করেন পলো বাওয়া। শুরু হয় ঝপ ঝপ পলো বাওয়া।

প্রায় ২ ঘন্টাব্যাপী এ“পলো বাওয়া উৎসবে” গোয়াহরি গ্রামের সব বয়সী পুরুয় অংশ নেন।
সরেজমিনে গোয়াহরি বিলে গিয়ে দেখা যায়, মাছ শিকার করতে নিজ নিজ পলো নিয়ে বিলের উপর ঝাপিয়ে পড়েন লোকজন। যাদের পলো নেই তারা মাছ ধরার ছোট ছোট বিভিন্ন জাল নিয়ে মাছ শিখারে ব্যস্ত সময় কাটান।

এসময় মাছ ধরার এ দৃশ্যটি উপভোগ করতে বিলের পারে ছোট ছোট শিশু থেকে বৃদ্ধ বয়সের পুরুষ-মহিলা, দূর থেকে আসা অনেকের আত্বীয়- স্বজন ও বন্ধু-বান্ধবকে দায়িড়ে থাকতে দেখা যায়।

প্রতিবছরের ন্যায় এবারও ছেলে বুড়ো মিলিয়ে প্রায় ৫ শতাধিক লোক পলো বাওয়া উৎসবে অংশগ্রহন করেন। বিল থেকে অন্যান্য বছরের তুলনায় মাছ শিকার হয়েছে বেশি।

গোয়াহরি গ্রামের ইকবাল হোসেন বলেন, পলো বাওয়া উৎসব আমাদের গ্রামের একটি ঐতিহ্য। আমার কাছে পলো বাওয়া উৎসব খুব মজার বিষয়। শত ব্যস্ততার মধ্যেও আমি এ উৎসবে অংশ গ্রহন করি। আমাদের গ্রামবাসী যুগ যুগ ধরে এই উৎসব পালন করে আসছেন।

মাদ্রাসা শিক্ষক গোয়াহরি মাওলানা লুৎফুর রহমান বলেন, আমি একটি মাদ্রাসার শিক্ষক। এই মাছ ধরায় অংশ নিতে পেরেছি তাই আমার খুব আনন্দ লাগছে।

যুক্তরাজ্য প্রবাসী আশরাফুজামান বলেন, আমি পলো বাওয়ায় অনেক বছর দেখিনি। আমার ভাগ্যভাল এবার এ উৎসব দেখতে পারলাম আমার খুবই ভাল লাগছে। পলো দিয়ে মাছ শিকার একটি মজার বিষয়।

বিশ্বনাথে মোবাইল চোরের সহযোগীদের হামলায় নারীসহ আহত ৬

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের লোকজনের হামলায় নারীসহ ৬জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। (১৯ জানুয়ারী) বৃহস্পতিবার রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের গড়গাঁও গ্রামে মরম মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন-গড়গাঁও গ্রামের মরম মিয়া (৫০) তোরন মিয়া (৫৩) রেখা বেগম (৪৫), মনফর আলী (৬০), মতিন মিয়া (৫০), কুতুব উদ্দিন (৫০)। আহতরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গড়গাঁও গ্রামের কয়েকজন জানান, আমাদের পাশ্ববর্তি আগশ্বাসন গ্রামের শরিফ উদ্দিন নামের এক আত্বীয় আমাদের গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় বেড়াতে আসেন। গ্রামের মধ্যখানে তিনি আসামাত্রই তার মোবাইল ফোনটি আমাদের গ্রামের পাবেল মিয়া নিয়ে যায়।

এসময় বেড়াতে আসা শরিফ উদ্দিনের আত্বচিৎকারের গ্রামের বেশকিছু লোকজন ছুটে আসেন এবং পাবেলকে আটক করে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এনিয়ে পাবেলের লোকজনের সঙ্গে মরম মিয়ার লোকজনের কথাকাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর রাত ৯টায় পাবেলের পিতা জামাল মিয়া, চাচা কামাল মিয়ার নেতৃত্বে বেশ কয়েকজন লোক মরম মিয়ার বাড়িতে হামলায় চালায়।

এতে মরম মিয়াসহ ৫জন আহত হন। হামলাকারীরা বিভিন্ন অপরাধে সাথে জড়িত রয়েছেন বলে গ্রামের কয়েকজন জানান।
এব্যাপারে আগশ্বাসন গ্রামের শরিফ উদ্দিন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর আমি গড়গাঁও গ্রামে আত্বীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হই।

গড়গাঁও গ্রামের মধ্যখানে যাওয়ার পর একজন লোক আমাকে পেয়ে আমার মোবাইল ফোন দিয়ে সে অন্যজনের সঙ্গে জরুরী কথা বলতে চায়। এসময় আমি সরল বিশ্বাসে তাকে আমার ফোন দিয়ে কথা বলতে দেই। সে ফোনে কথা শেষ করে আমার ফোনটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় আমার আত্বচিৎকারে গড়গাঁও গ্রামের লোকজনের সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হই ও মোবাইল ফোনটি উদ্ধার করি।

মরম আলী বলেন, হঠাৎ গ্রামের মধ্যখানে একজনের আত্বচিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে এগিয়ে যাই। এসময় আত্বচিৎকারী লোক তার মোবাইল ফোনটি একজন ছিনতাই করে নিয়ে যাচ্ছে এমটাই জানান। আমাদের গ্রামের লোকজনের সহযোগিতায় মোবাইল নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকে আটক করা হয়।

আটককারী আমাদের গ্রামের পাবেল। আমরা কেন তাকে দৌড়ে ধরে দিলাম এ কারণে সে (পাবেল) তার পিতা জামাল, চাচা কামালসহ লোকজন নিয়ে রাতেই আমাদের বাড়িতে এসে হামলায় চালায়। হামলায় আমাদের ৫জন আহত হন এবং ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা তারা নিয়ে যায়।

পাবেল মিয়ার চাচা কামাল মিয়া বলেন, কথাকাটাটির জেরে তাদের সঙ্গে হালকা মারামারি হয়েছে। এতে আমাদের কয়েকজন আহত আছেন। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা।

বিশ্বনাথ থানার এসআই বিনয় ভূষন চক্রবর্তি বলেন, ওসি স্যারের নিদের্শে ঘটনাস্থল পরিদর্শন করি। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

বিশ্বনাথে সরকারি গর্ভীর নলকুপ কমিউনিটি সেন্টারের সামনে : ২ঘন্টা পর উদাও

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ময়নাগঞ্জ বাজার সংলগ্ন বিলাশ বহুল শেখ মহল কমিউনিটি সেন্টারের সামনে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের উপর ৫/৭ জন শ্রমিক ১টি গভীর নলকুপ স্থাপন করতে দেখা যায়। ঘটনাটি গতকাল ১৯ জানুয়ারি বৃহস্পতিবার, দুপুর দেড় টার দিকে।

সরকারি নলকুপ, তাও আবার সরকারি সড়কের উপরে। এমন দৃশ্য দেখে এলাকাবাসিসহ পথচারিরা প্রথমে চকমে উঠেন। জড়ো হন অনেকেই। খবর পেয়ে দু’জন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা জানান, এটি সরকারি নলকুপ।

কিন্তু সরকারি সড়কের উপর নলকুপ কেন স্থাপন করা হচ্ছে, বা বিলাশ বহুল কমিউনিটি সেন্টারের সামনে কেন সরকারি নলকুপ স্থাপন করা হবে এবিষয়ে জানতে চাইলে কাজের দায়িত্বে থাকা শ্রমিক মো: হাসান আলী বলেন, নলকুপটি বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যার এসএম নুনু মিয়ার।

সাংবাদিকরা এ তথ্য জানার পর কথা হয় উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়ার (এপিএস) দবীর মিয়ার সাথে ও উপজেলা জনস্বাস্থ্য অফিসের এক কর্মকর্তার সাথে। এর টিক ২ঘন্টা পরই স্থাপনকৃত গভীর নলকুপটি উদাও হয়ে যায়!

এটি কোন প্রকল্পের নলকুপ এ বিষয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশলী মো: রাসেল ভুইয়ার ০১৮৭৫৩৩৯৩৬১ নম্বরে মোবাইলে একাধিক কল করলে তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যার এসএম নুনু মিয়া বলেন, ভুল বসত আমার কমিউিনিটি সেন্টারের সামনে স্থাপন করা হচ্ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, এ বিষয়ে তিনিও কিছুই জানেন না।

কাজের দায়ীত্বে থাকা নলকুপ শ্রমীক হাসান আলী আরো জানিয়েছে, সে গত কয়েক দিনে এই এলাকায় ৮টি নলকুপ স্থাপন করেছে। এর মধ্যে ৭টিই প্রভাবশালীদের বাড়িতে স্থাপন করা হয়েছে। সরকারি নলকুপ বিতরণে অনিয়ন ও স্বজন প্রীতির অভিযোগে ইতিপূবে বিশ্বনাথে ঝাড়ু মিছিল হয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ