শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বাসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বাসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
রবিবার ● ২৯ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে বাসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ছবি : সংবাদ সংক্রান্ত ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভাড়াটিয়ার বিরুদ্ধে অবৈধভাবে বাসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বাসা মালিকের পরিবার। শনিবার স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী ইসহাক মিয়া শারীরিক অক্ষমতার কারণে তার পক্ষে সংবাদ সম্মেলন করেন পুত্রবধু শাজমুন্নাহার সাজু।
লিখিত বক্তব্যে জানা যায়, উপজেলার পৌর শহরের ধামদী গ্রামে ইসহাক মিয়ার একটি বাসা ২০১৮ সালে ভাড়া দেন ময়মনসিংহ জেলা আওয়ামী মহিলা লীগের সদস্য মমতাজ জাহান মিতুর কাছে। কিছুদিন নির্ধারিত হারে বাসা ভাড়া দিলেও ২০২১ সাল থেকে ভাড়া দেওয়া বন্ধ করে দেয় মিতু। পরবর্তীতে সে কিছু ভূয়া কাগজপত্র তৈরি করে নিজেকে ওই বাসার মালিক বলে দাবি করে। বাসা ছাড়ার জন্য ভাড়াটিয়া মিতুকে বাসা মালিক তিনটি লিগ্যাল নোটিশ করেন। কিন্তু এতে ভাড়াটিয়া কোন কর্ণপাত না করে জোর পূর্বক দখলে রেখে বসবাস করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগি পরিবারের পুত্রবধু শাজমুন্নাহার সাজু জানান, ভাড়া দেয়া বাসায় যাতে প্রবেশ করতে না পারে বা মালিকানা দাবী করতে না পারে সে লক্ষ্যে আমার স্বামী রুবেলের বিরুদ্ধে মিথ্যা হয়রানী মুলক মামলা দায়ের করে জেল খাটাচ্ছে। এছাড়াও ভয় ভীতি সৃষ্টি করার জন্য আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও আইনমন্ত্রীর ভয় দেখিয়ে মামলা করার হুমকী প্রদর্শন করে থাকে। এ বাসার মিতুর কোন বৈধ কাগজপত্র নেই। এই জায়গাটি ক্রয়সুত্রে আমার শ্বশুর ইসহাক মিয়া মালিক। তার নামে দলিল, খাজনা খারিজ ও বিদ্যুৎ মিটার রয়েছে। এতদসত্বেও মিতু দলীয় কথিত পদের নাম ভাঙ্গিয়ে পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ বাসাটি জোর দখলের পায়তারা করছে। মিতুর ভয়ে আমরা সবসময় আতঙ্কে থাকি কখন যে কোন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করে।
সংবাদ সম্মেলনে স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান রুবেল, ভূক্তভোগী পরিবারের সদস্য আব্দুল জব্বার, ফারুক আহমেদ, আব্দুর রহিম, মাহাবুব হাসান তুহিনসহ স্থানীয় এলাকাবাসী বিষয়টির সুষ্ঠু তদন্তপূর্বক জায়গাটির অবৈধ দখলদার উচ্ছেদসহ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ সম্পর্কে অভিযুক্ত ভাড়াটিয়া মমতাজ জাহান মিতু তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে জানান, ওই বাসাটি সরকারী সম্পত্তি, তার পরেও ইসহাক মিয়া মিথ্যা তথ্য দিয়ে তার কাছে বিক্রি করেছে এবং তার কাছে বায়নাপত্র দলিল রয়েছে।





আর্কাইভ