শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের অফিসার্স এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের অফিসার্স এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটের অফিসার্স এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স এসোসিয়েশনের বিদায়ী কার্যকরী কমিটির দায়িত্ব হস্তান্তর, নতুন কার্যকরী কমিটির অভিষেক, নতুন যোগদানকৃত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বরণ এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি র্ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মকবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো. রুবেল মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ মোরশেদুল হক। অনুষ্ঠানে নতুন যোগদানকৃত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে নির্বাচন পরিচালনাকারী কমিশনারগণ ও ই-ভোটিং সিস্টেম প্রণয়নকারীদের সম্মাননা প্রদান করা হয়। এর আগে বিদায়ী কার্যকরী কমিটি নবাগত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি আমিন মোহাম্মদ মুসা। এতে প্রধান বক্তা ছিলেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন।
চুয়েটের সাথে এপিক হেলথ কেয়ারের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে এপিক হেলথ কেয়ারের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের উপস্থিতিতে উক্ত চুক্তিতে চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং এপিক হেলথ কেয়ারের পক্ষে সেল্স অ্যান্ড মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক টি.এম. হান্নান স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন। এতে স্বাক্ষী হিসেবে চুয়েটের পক্ষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. বশির জিসান ও কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম এবং এপিক হেলথ কেয়ারের পক্ষে এজিএম (অপারেশন) ডা. মো. ইমতিয়াজ উদ্দন ও কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী ম্যানেজার জহির রায়হান স্বাক্ষর করেন। এ সময় চুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মকবুল হোসেন, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ নজরুল ইসলাম, লিগ্যাল ও এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার এস.এম. মোখতারুল মোস্তফা, সহকারী রেজিস্ট্রার মো. জোবায়ের হোসেন, টেকনিক্যাল অফিসার প্রকৌশলী মুহাম্মদ মোরশেদুল হক, কর্মচারী সমিতির সভাপতি মো. জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, চুক্তি স্বাক্ষর কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চুয়েট শিক্ষক সমিতি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)