মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে পর্যটকসহ ৩ জন অপহৃত
রাঙামাটিতে পর্যটকসহ ৩ জন অপহৃত

বিলাইছড়ি প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ির নবগঠিত ইউনিয়ন বড়তলীর সেপুপাড়া থেকে দুই পর্যটকসহ ৩ জনকে অপহরণ করেছে একদল অস্ত্রধারী ।
অপহৃত দুই পর্যটক হলেন, আব্দুল্লাহ জুবায়ের ও জাকির হোসেন মুন্না। বান্দরবানের স্থানীয় গাইড এর নাম মাংকা ম্রো। গত ৩ অক্টোবর দুপুর ২টায় তাদের অপহরণ করা হয়েছে বলে বড়তলী ইউপি চেয়ারম্যান জানান।
বড়তলী ইউপি চেয়ারম্যান আতু মং মারমা ও স্থানীয় গ্রামবাসী জানান, ঢাকা থেকে দুই পর্যটক বান্দরবানের রুমা বেড়াতে এসেছিলেন। দুই পর্যটক বান্দরবানের স্থানীয় একজন গাইড নিয়ে ৩ জনই রুমা থেকে পার্শ্ববর্তী বিলাইছড়ির বড়তলী আসার পথে সেপুপাড়া থেকে একদল অস্ত্রধারী তাদের ধরে নিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান জানান অস্ত্রধারীরা অপহৃতদের নিয়ে যাওয়ার সময় সীমান্ত পথ চিনিয়ে দেয়ার জন্য বড়তলীর সেপুপাড়া গ্রাম থেকে ২ জন গ্রামবাসীকে সাথে করে নিয়ে যায় । সীমান্ত এলাকায় পৌছে পর ২ গ্রামবাসীকে ছেড়ে দেয় অস্ত্রধারীরা। অপহৃত ৩ জনের কোন খোঁজ মেলেনি।
তাদের উদ্ধারে যৌথ বাহিনীর একটি টহল দল অভিযানে নেমেছে বলে একটি গোয়েন্দা বাহিনীর সূত্র জানায়। আপলোড : ৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.১০ মিঃ





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই