শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মডেল আশ্রয়ণ প্রকল্পে চিকিৎসা সেবা প্রদান
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মডেল আশ্রয়ণ প্রকল্পে চিকিৎসা সেবা প্রদান
রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে মডেল আশ্রয়ণ প্রকল্পে চিকিৎসা সেবা প্রদান

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে দেশের প্রথমবারের মতো ক্রয় করা নিজস্ব জমিতে ১০৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হয় মডেল আশ্রয়ণ প্রকল্প। ক্রয় করা ভূমিতে এটিই সরকারের প্রথম আশ্রয়ণ প্রকল্প। মিরসরাই উপজেলার ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কিছমত জাফরাবাদ গ্রামে ২ দশমিক ৬০ একর জমিতে ভূমিহীনও গৃহহীনদের জন্য নির্মিত এই আশ্রয়ণ প্রকল্পে শনিবার মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের উদ্যোগে এবং কয়েকটি সংস্থার সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সহযোগী সংস্থাগুলো হলো মিরসরাই উপজেলা প্রশাসন, মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমফোর্ট হাসপাতাল লিমিটেড এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, আঞ্চলিক গবেষণা কেন্দ্র নয়া দালান, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই। এসব সংস্থার উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের প্রায় ৫ শতাধিক বাসিন্দাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবার মধ্যে ছিল ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা, চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা বিতরণ। এসময় ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়। এছাড়া মিরসরাই উপজেলা প্রশাসন ও আঞ্চলিক গবেষণা কেন্দ্র নয়া দালানের যৌথ উদ্যোগে ‘নিজের পায়ে দাড়াই’ আত্নকর্মসংস্থানে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৯ নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম দিদার, কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. মিনহাজ উদ্দিন রাজু, শিশু বিশেষজ্ঞ ডা. ফারাহ তানজিম, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম রিয়াদ, কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদেকুর রহমান, লায়ন জেলা ৩১৫ বি-৪ এর জোন চেয়ারম্যান লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের সভাপতি লায়ন মঈন উদ্দিন, সহ-সভাপতি লায়ন আশরাফ উদ্দিন, নারী উদ্যোক্তা রুহি মোস্তফা, সাইয়েদা ফাহমিন, নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম, রিসার্চ এ্যাসিসটেন্ট হক ইবনে আযোহান আবরার, কন্টিবিউটর ইব্রাহিম চাদনাম, লাহেথ মজুমদার লিমন, রিফাত রহমান, লিও ক্লাবের লিও জেলা ৩১৫ বি-৪ এর ডিস্ট্রিক ট্রেইনার শওকত হোসেন, সেক্রেটারী লিও আবদুল নঈম রাহাত, জয়েন সেক্রেটারী লিও আবু সায়েদ, লিও আলা উদ্দিন রিফাত। ক্যাম্পেইনে ১২০ জনের চক্ষু সেবা, ৭১ জনকে চশমা প্রদান, ৯ জনকে অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়া সাড়ে ৪ শত জনের ব্লাড গ্রুপিং, ৩৯০ জনের ডায়াবেটিস পরীক্ষা এবং প্রায় ৩ শত জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, কিছমত জাফরাবাদ মডেল আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীরা যেন সুস্থ্যভাবে জীবনযাপন করতে পারে সেজন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। এই উদ্যোগে যারা সহযোগিতা করেছেন সকালের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের সাবলম্বী করে গড়ে তুলতে প্রশিক্ষণের আয়োজন করা হয়। আগামীতেও জনস্বার্থে এমন উদ্যোগ গ্রহণ করা হবে।





আর্কাইভ