মঙ্গলবার ● ১৪ মার্চ ২০২৩
প্রথম পাতা » ঢাকা » নতুনধারার জন্মই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের শপথ নিয়ে : মোমিন মেহেদী
নতুনধারার জন্মই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের শপথ নিয়ে : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নতুনধারার জন্মই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের শপথ নিয়ে। আর একারণেই অন্য সকল নিবন্ধিত-অনিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ে বেশি সাহস নিয়ে অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে রাজপথে থাকে নতুনধারার নেতাকর্মীরা।
১৩ মার্চ সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে নতুনধারার ১ যুগ উপলক্ষে ‘নতুনধারার গঠনতন্ত্র ও রাষ্ট্রচিন্তা’ শীর্ষক প্রশিক্ষণ কাউন্সিলে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, দিনেশ চন্দ্র সাহা, ফজলুল হক চৌধুরী, রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারার রাজনীতিকদেরকে কঠোর সাধনার রাজনীতিক হিসেবে বাংলাদেশের বুকে নিজেদের অবস্থান জানান দিতে হবে। আর তাই চাই- সকল অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে থাকার পাশাপাশি স্বাধীনতা বিরোধী-পরিবারতন্ত্র- স্বৈরতন্ত্রের ধারক-বাহক, সাবেক ভিপি-পিএইচডি-সাবেক মন্ত্রী-এমপিদের কুলাঙ্গার সন্তানদের প্রতারণার হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে।





চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব
আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে