শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » সিরাজগঞ্জে জীবিত স্বামীকে মৃত বানিয়ে ‘বিধবা’ ভাতা তুলছে রেহানা
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » সিরাজগঞ্জে জীবিত স্বামীকে মৃত বানিয়ে ‘বিধবা’ ভাতা তুলছে রেহানা
বুধবার ● ১৫ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরাজগঞ্জে জীবিত স্বামীকে মৃত বানিয়ে ‘বিধবা’ ভাতা তুলছে রেহানা

ছবি : সংবাদ সংক্রান্ত সিরাজগঞ্জ প্রতিনিধি :: স্বামীকে মৃত বানিয়ে ১৮ মাস যাবৎ ধরে ‘বিধবা’ ভাতা তুলছে সিরাজগঞ্জ সদর উপজেলার রেহানা বেগম নামের এক নারী। স্বামীকে ‘মৃত’ দেখিয়ে তৎকালীন সদর উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা (সয়দাবাদ ইউনিয়ন সমাজ কর্মী) মেহেদী হাসান অপু তাঁকে এ ভাতার ব্যবস্থা করে দেন বলে অভিযোগ উঠেছে। বইয়ে শুধু তাঁর বাবার নাম হারুনার রশিদ উল্লেখ করা আছে।

ভাতা পাওয়া ওই নারী সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের কড্ডাকৃষ্ণপুর গ্রামের হারুনার রশিদের মেয়ে মোছাঃ আসমা বেগম। তার বিধবা ভাতার কার্ড নং-৫১৮/২১-২২।

সদর উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, বিধবা ভাতা পাবেন বিধবা বা স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়া নারীরা। ইউনিয়ন পর্যায়ে বিধবা ভাতার সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে কমিটি রয়েছে। সেই তালিকা উপজেলা কমিটিতে পাঠানো হয়। উপজেলা কমিটিতে তালিকা অনুমোদনের পর ভাতা দেয়া হয়। সেই তালিকায় হারুনার রশিদের মেয়ে মোছাঃ আসমা বেগমের নাম তালিকায় রয়েছে।

কিন্তু মোছাঃ আসমা বেগমের স্বামী জীবিত থাকতেও মৃত বানিয়ে এই ভাতা উত্তোলন করে এই টাকা আত্মসাত করেছে তার ছোট বোন রেহানা বেগম। তিনি ১৮ মাসে ৯ হাজার টাকা উত্তোলন করেছেন।

টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করে মোছাঃ আসমা বেগম বলেন, ভাতা উত্তোলনের বিষয়ে আমি কিছুই জানিনা। আমি কোন টাকা পাইনি। তবে আমার ছোট বোন রেহানা বেগম আমার নিকট থেকে আমার ভোটার আইডি কার্ড নিয়েছে। তিনি আরো বলেন আমার স্বামী জীবিত আছে। কিন্তু তার সাথে আমার ছাড়াছাড়ি হয়েছে।

সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নবীদুল ইসলাম বলেন, এই ভাতার কার্ডটি আমাদের ইউনিয়ন থেকে দেওয়া হয়নি। এটা সমাজ সেবা অফিস থেকে তাকে দেওয়া হয়েছে। সম্প্রতি অভিযোগ পাওয়ার পর তাঁর ভাতার বইটি জব্দ করা হয়েছে। বিষয়টি আমি উপজেলা সমাজসেবা কার্যালয়কে জানানো হয়েছে।

সদর উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা (সয়দাবাদ ইউনিয়ন সমাজ কর্মী) মেহেদী হাসান অপু বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে ভাতার কাডগুলো বিতরণ করা হয়েছে। এসময় ৭০/৮০টি কার্ড বাকি থাকে। পরবর্তীতে সেই কাডগুলো সমাজ সেবা অফিসের মাধ্যমে বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আসমা বেগমের কার্ডটি তার ছোন বোন রেহানা বেগম স্বাক্ষর দিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে রেহানা বেগমের সাথে যোগাযোগ করা হলে তোকে পাওয়া যায়নি।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা জানান, মোছাঃ আসমা বেগম ২০২১-২২ সালে তালিকাভুক্ত হয়েছেন। তবে অভিযোগটি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগ সঠিক প্রমাণিত হলে তাকে ভাতা প্রদান বন্ধ করা হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম রকিবুল হাসান জানান, এই বিষয়ে সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান একটি অভিযোগ দিয়েছে। তবে অভিযোগটি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগ সঠিক প্রমাণিত হলে তাকে ভাতা প্রদান বন্ধ করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন জানান, বিষয়টি আমি জানি না। তবে এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে, তাহলে ওই ইউনিয়নের চেয়ারম্যানকে দায়ভার বহন করতে হবে।





আর্কাইভ