শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » স্বাধীনতা আঘাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব : হানিফ
প্রথম পাতা » কুষ্টিয়া » স্বাধীনতা আঘাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব : হানিফ
রবিবার ● ২ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাধীনতা আঘাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব : হানিফ

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদও ৩ আসনের এমপি মাহবুবউল আলম হানিফ বলেন, মহান স্বাধীনতা দিবসের সাথে আমাদের আবেগ অনুভতি জড়িয়ে আছে। সেই স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবসকে নিয়ে কটাক্ষ করে মিথ্যা উদ্ধৃতি দিয়ে সংবাদ ছাপানো চরম অপরাধ মূলক কর্মকান্ড। রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে এটা একটি বড় ষড়যন্ত্র। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটাই যোক্তিক। আমাদের মূল জায়গা স্বাধীনতা, স্বাধীনতা আমাদের অস্তিত্ব, সেখানে আঘাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। জনগণও সেটাই প্রত্যাশা করে। আর এতে যাদের মনে আঘাত লাগছে, বুঝতে হবে তারাও এই ষড়যন্ত্রের অংশীদার। সংবাদটি সরিয়ে দিয়ে এটা যে ষড়যন্ত্র তা প্রমান করেছে প্রথম আলো। ওই বাচ্চা তো ওইসব কথা বলেনি, পরে টিভির সাক্ষাতকারে সে বলেছে।
গত শুক্রবার বেলা ১১ টায় কুষ্টিয়ার সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদেরকে হানিফ এসব কথা বলেন। হানিফ আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এটি নতুন নয়। এক এগারোর সময় শেখ হাসিনাকে মাইনাস করারও ষড়যন্ত্র করা হয়েছিলো, পদ্মা সেতু নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছিলো, যা এই পত্রিকায় ফলাও করে সে সময় ছাপানো হয়েছে। বোঝাই যাচ্ছে এটা আগের মতই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি গভীর ষড়যন্ত্র, যা মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের সময় সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে সাংবাদিকদের। সংবাদ মাধ্যমের বিশাল বিস্তৃতি ঘটানো হয়েছে। আগে একটি টেলিভিশন ছিল এখন ৪২টি টেলিভিশন ও শতাধিক দৈনিক পত্রিকা দেওয়া হয়েছে। সাংবাদিকরা যেভাবে খুশি লিখছে, প্রতিদিন টিভিতে টকশো হচ্ছে, সেখানে সরকারের সমালোচনা করছে। তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমাদের স্বাধীনতার জায়গাটায় যদি আঘাত আসে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব।
হানিফ বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস। ৩০ লাখ শহীদের রক্ত এবং দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া স্বাধীন এই বাংলাদেশ। এই স্বাধীনতা দিবসে পত্রিকায় খবর ছাপবে আমাদের ইতিহাস নিয়ে, যাতে আমাদের নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে পারে। স্বাধীনতার সঙ্গে আমাদের আবেগ অনুভূতি জড়িত।
কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের নবম ও দশম শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৩৩৬ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়। এ সময় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় র্যাপিড রেটিং আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা
কুষ্টিয়া :: কুষ্টিয়ায় রহিমা-আফসার স্মৃতি আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩১ মার্চ মর্নিং গ্লোরী চেসক্লাব কুষ্টিয়ার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রহিমা-আফসার স্মৃতি আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ(এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, কুষ্টিয়া পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ খাইরুল আলম, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান আতা, কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ পিপি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড অনুপ কুমার নন্দী।
প্রধান অতিথির বক্তব্যে মাহাবুব উল আলম হানিফ বলেন, দাবা খেলার টুর্ণামেন্ট আয়োজনের মাধ্যমে আমাদের যুবক সমাজ দাবা খেলায় অংশ গ্রহনের সুযোগ পাবে এবং তারা মাদক-জুয়া ও বিভিন্ন অপরাধ থেকে দুরে থাকাসহ মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে এসে মেধা বিকাশের সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো: খায়রুল আলম বলেন, দাবা খেলার মাধ্যমে মেধা, চিন্তা-চেতনা ও বুদ্ধি বিকশিত হয়। এই খেলা মূলত বুদ্ধির খেলা, যা নিজের মেধাকে কাজে লাগিয়ে খেলতে হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাঃ রতন কুমার পাল প্রতিষ্ঠাতা সভাপতি, মর্নিং গ্লোরী চেস ক্লাব, কুষ্টিয়া ও সম্পাদক, দাবা উপ-পর্ষদ জেলা ক্রীড়া কুষ্টিয়া।





কুষ্টিয়া এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)