রবিবার ● ২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি হাসপাতাল গেইট মসজিদের অত্যাধুনিক অজুখানা উদ্বোধন
খাগড়াছড়ি হাসপাতাল গেইট মসজিদের অত্যাধুনিক অজুখানা উদ্বোধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল গেইট মসজিদের অত্যাধুনিক অজুখানা ও শৌচাগারের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) আছর সালাত শেষে এডঃ ফিরুজুল আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল গেইট জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ।
হাসপাতাল গেইট জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন মোল্লা মাসুদ এর উপস্থাপনায় বক্তব্য রাখেন, খুরশেদ আলম। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, হাসপাতাল গেইট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মোঃ শফিউল্ল্যা।
জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ঠিকাদার এস অনন্ত বিকাশ ত্রিপুরা নামে বরাদ্দকৃত অজুখানাটি নির্মাণে আনুমানিক ৪৫লাখ টাকা ব্যয় হয়েছে।
বক্তারা এমন মহতি কাজে অংশগ্রহনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় স্থানীয় মসজিদের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১