শিরোনাম:
●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে অপহৃত ৭ বম পাড়াবাসীকে গুলি করে হত্যার নিন্দা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে অপহৃত ৭ বম পাড়াবাসীকে গুলি করে হত্যার নিন্দা
শনিবার ● ৮ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে অপহৃত ৭ বম পাড়াবাসীকে গুলি করে হত্যার নিন্দা

প্রর্তীকি ছবি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বান্দরবানের রুমা উপজেলায় সন্ত্রাসী কর্তৃক অপহৃত ৭ বম পাড়াবাসীকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল)।
শুক্রবার ৭ এপ্রিল ২০২৩ ইউপিডিএফ’র সহসভাপতি নতুন কুমার চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনাকে ঠাণ্ডা মাথার গণহত্যা অভিহিত করে বলেন, পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় একটি বিশেষ গোষ্ঠী তাদের মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনীর সন্ত্রাসীদের দিয়ে ‘দুই পক্ষের গোলাগুলি’র নাটক সাজিয়ে অপহৃত উক্ত ৭ জনকে হত্যা করেছে। অবশ্য পুলিশ ৮ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে।
বিবৃতিতে নতুন কুমার চাকমা স্থানীয় সূত্রের বরাতে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গতকাল সকাল সাড়ে ৬টার সময় নব্যমুখোশ ও সংস্কারপন্থী জেএসএস’র ২০-২৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী জুরভারাং পাড়ায় প্রবেশ করে ফাঁকা গুলি ছোঁড়ে পাড়াবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরে সন্ত্রাসীরা একে একে পাড়ার ২২ জন ধরে বেঁধে রাখে। সন্ত্রাসীদের কাছ থেকে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী ও কলেজ পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীও রেহাই পায়নি। এ সময় সন্ত্রাসীরা ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয় বলে স্থানীয়রা অভিযোগ করেন।
পরে সন্ত্রাসীরা ২২ জনকে অস্ত্রের মুখে খামতাং পাড়ায় নিয়ে গিয়ে সেখানে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্দি করে রাখে। এরপর সেখান থেকে ১৫ জনকে ছেড়ে দিলেও বাকী ৭ জনকে ছেড়ে না দিয়ে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করেছে।
হত্যার শিকার হওয়া ৭ জনের নাম জানা গেছে। এরা হলেন- ১.ভান দু বম, ২. সাং খুম, ৩.সান ফির থাং বম, ৪. বয় রেম বম ৫. জাহিম বম, ৬. লাল লিয়ান ঙাক বম ও ৭.লাল ঠা জার বম। এর মধ্যে ৬ জন জুরভারাং পাড়ার ও ১ জন পানখিয়াং পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
বিবৃতিতে তিনি উক্ত ঘটনায় এলাকার লোকজন ভয়ে ঘরবাড়ি ছেড়ে রোয়াংছড়ি ও রুমা উপজেলা সদরে আশ্রয় নিয়েছেন উল্লেখ করে বলেন, ‘কেএনএফ’ নামধারী একটি গোষ্ঠিকে দমনের নামে গত বছর অক্টোবর মাস থেকে রাষ্ট্রীয় বাহিনী রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার প্রত্যন্ত এলাকায় “কম্বিং অপারেশন” পরিচালনা করছে। কিন্তু কেএনএফকে দমন করতে না পেরে সাধারণ বম পাড়াবাসীদের ওপর নিপীড়ন নির্যাতনসহ নানা অত্যাচার সংঘটিত করা হচ্ছে। এখন আবার সশস্ত্র সন্ত্রাসী লেলিয়ে দিয়ে খুন, গুম, অপহরণ করা হচ্ছে। এর ফলে শত শত বম জাতিগোষ্ঠীর লোক ভারতের মিজোরামে ও বান্দরেবানের বিভিন্ন নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এখনো সাধারণ বম পাড়াবাসীরা নিরাপদে বসবাস করতে পারছেন না। এতে করে ওই এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
ইউপিডিএফ-মুল নেতা বিবৃতিতে অবিলম্বে এ হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত ও হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং অপারেশনের নামে সাধারণ জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন ও নিরীহ মানুষ হত্যা বন্ধের দাবি জানান।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন

আর্কাইভ