সোমবার ● ২২ মে ২০২৩
প্রথম পাতা » ঢাকা » বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কাউন্সিলে মোশতাক সভাপতি ও সাইফুল সম্পাদক নির্বাচিত
বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কাউন্সিলে মোশতাক সভাপতি ও সাইফুল সম্পাদক নির্বাচিত
বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কাউন্সিল গতরাতে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে শেষ হয়েছে। কাউন্সিলে মীর মোফাজ্জল হোসেন মোশতাককে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় কাউন্সিলে সংগঠনের কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে।
কমিটির সদস্যদের নামের তালিকা নিম্নরুপ : সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সহসভাপতি আবু হাসান টিপু ,মাহমুদ হোসেন, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্মসম্পাদক মোহাম্মদ ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন, প্রচার ও প্রকাশণা সম্পাদক কবি জামাল সিকদার, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক শহীদুল আলম নান্নু , অর্থ সম্পাদক উসমান গণি, স্বেচ্ছাসেবক সম্পাদক মোহাম্মদ আলী, আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ শিমুল,সদস্য রাশিদা বেগম, অরবিন্দু বেপারি বিন্দু, হেলিম সরদার, নাঈম খান, আকরাম হোসেন, আইয়ুব আলী, মোহাম্মদ মারুফ হোসেন ও মুরাদ হোসেন।
বাকি সদস্যদেরকে পরবর্তীতে কো - অপ্ট করা হবে।
কাউন্সিল অধিবেশনে শ্রমিক আন্দোলনের দাবিনামা গ্রহণ করা হয়।
কাউন্সিল অধিবেশনে সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সম্পর্কেও দিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কাউন্সিলে গৃহীত এক প্রস্তাবে শ্রমিকদের বাঁচার মত মজুরিসহ ন্যুনতম অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়।





উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী