শিরোনাম:
●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা ●   ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে ●   ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ●   রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা ●   রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদকে রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা ●   রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন ●   নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল ●   ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
রাঙামাটি, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ জুন ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রবিবার ● ২৫ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি : সংবাদ সংক্রান্ত অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার ( ২৩ জুন ) বিকালের দিকে এক আনন্দ র‌্যালী মাটিরাঙ্গা পৌরশহর প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালী শেষে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন।
মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশিদ ফরাজী, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাছির উদ্দিন আহাম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম ও মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।
অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়ানোর এখনই সময় মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বলেন, সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে। সে লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, সব আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ গঠনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধীনতার পর থেকে দেশ বিরোধীদের ষড়যন্ত্র সত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস্তুপ থেকে উঠে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
একই সময়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এর আগের সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.বাবুল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো: আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তসলিম উদ্দিন রুবেল সহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাটিরাঙ্গা :: পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । ২১ জুন ২০২৩ইং সকাল থেকে বিকাল পর্যন্ত সর্বমোট ৮টি স্কুলের অংশ গ্রহনের মধ্যদিয়ে টানা এই বিতর্ক প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম চলে ।
সবশেষে বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল হয়েছে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয়েছে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় । শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির শিক্ষার্থী মোঃ সামিউল সামি ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম । তিনি শিক্ষার মান উন্নয়নে বির্তক প্রতিযোগিতার বিকল্প নেই মন্তব্য করে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তুকের বাহিরেও দেশ বিদেশের নানা বিষয়ের উপর জ্ঞান অর্জন করার প্রয়োজনীয়তা রয়েছে বলে গুরুত্বারোপ করেন ।
বির্তক প্রতিযোগিতায় মডারেটর এর দায়িত্ব পালন করেন মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মোঃ আসগর হোসেন । এ ছাড়াও বিচারক হিসেবে ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোহ্তাচ্ছিম বিল্লাহ ও উপজেলা একাডেমী সুপার ভাইজার মোঃ শরীফুল ইসলাম বিদ্যুৎ ।
মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত এই বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির চেয়ারম্যান মোঃ মানিক মিয়া ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোহ্তাচ্ছিম বিল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা ইউসিসিএ এর চেয়ারম্যান ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন বাবলু ।
এ চাড়াও গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক আলা উদ্দিন এর তত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, মাটিরাঙ্গা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাবীবুর রহমান হাবীব খান, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম প্রমুখ ।





খাগড়াছড়ি এর আরও খবর

মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই

আর্কাইভ