শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » নায়িকা শাবানার শৈশবের কাটানো গ্রামের বাড়ি
প্রথম পাতা » চট্টগ্রাম » নায়িকা শাবানার শৈশবের কাটানো গ্রামের বাড়ি
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নায়িকা শাবানার শৈশবের কাটানো গ্রামের বাড়ি

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের মেয়ে নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবানা। ছোটবেলায় পরিবারের সঙ্গে উপজেলার পশ্চিম ডাবুয়ায় নায়কা শাবানার শৈশব কেটেছিল নিজ গ্রামে। তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যাই অনেক বছর আগের পুরাতন সাদা রঙের একটি বাড়ি। সেই সময়ের ইটের তৈরি একটি টিনের ঘর। ঘরের দেয়াল-দরজা আর লাগানো তালায় ঝং ধরে আছে যেন বহু বছর ধরে। শাবনার সেই সাদা রঙের বাড়ি পাশে রয়েছে অনেক পুরাতন চন্দ্রীমা নামে একটি পাকা এক রুমের ঘর সেখানেও বড় হওয়ার পর থাকতো তিনি। এখনো যেন ঘরে বাহিরে শাবনার সব স্মৃতি হেঁটে বেড়েছে। জানা যায় গত জুন মাসের কোন একসময় নায়কা শাবনার আপন দুই বোন রিজভি ও রনজিনা তারা গ্রামে আসেন। কয়েকটি দিন গ্রামে সময় কাটিয়ে আবারও চলে যান। নায়কা শাবানকে গ্রামে আফরোজা সুলতানা (রত্না) নামে তাঁর পরিচিতি ছিলেন। ঢাকায় চলে যাওয়ার পর আফরোজা সুলতানা (রত্না) পরিবতে তাঁর শাবানা নামটি রাখা হয়। ছোটবেলায় তার শৈশবের দিনগুলো রাউজানের ঐ গ্রামে খেলাধুলা পড়াশোনার মধ্যে সময় কেটেছিল প্রকৃতির সঙ্গে। এখনো যেন সেই গ্রামে তাঁর শৈশবের সব স্মৃতি গ্রামের বাড়িতে রয়েছে। তাঁরা ঢাকায় চলে যাওয়া পর কয়েক বার নিজের শৈশব কাটানো জন্মস্থানে আসা হলেও, নিজ গ্রামে এখন শাবানর পদচারণা পড়ে না বললেই চলে। তাকে একবার দেখার জন্য অপেক্ষায় রয়েছে গ্রামের অসংখ্য মানুষ। শাবানার গ্রামের মানুষেরা জানান, গত ১৬ বছর আগে শাবানা গ্রামে এসেছিলেন, তারপর আর সেই গ্রামে তার পদচারণা এখনো পড়েনি। শাবানা গ্রামের বাড়িতে না আসলেও ২০১০ সালের দিকে শেষ একবার শাবানার মা ফজিলাতুন্নেসা এই বাড়িটিতে আসেন। তখন তিনি সেখানে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
নায়কা শাবানা ৫ ভাই-বোনের মধ্যে সেই সবার বড়, তাঁর ভাইয়ের নাম রিপন, শাহীন, বোন রিজভী ও রনজিনা। শাবানাদের বাড়ির সঙ্গে লাগানো হয়েছে তাঁর দুই চাচার বাড়ি। শাবানা গ্রামে থাকা অবস্থায় স্থানীয় রামসেবক প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা শেষ করে ভর্তি হয় রাউজান আর.এস.সসি সরকারি হাই স্কুলে পড়া অবস্থায় পরবর্তীতে বাবার চাকরির সুবাদে তাঁকে ঢাকার গেন্ডারিয়ার মনিরা রহমান গার্লস হাই স্কুলে ভর্তি হন তিনি। সেখা মেটিক পাস করেন। জানা যায়
রাউজানের ঐতিহ্যবাহী ঘটনার মলকা বানু ইতিহাস নিয়ে জনপ্রিয় ছবি মলকা বানু’র শুটিং করেছিলেন শাবানা রাউজানের কয়েকটি এলাকায়। শাবানার চলচ্চিত্রে ইতিহাস টেনে জানা যায়, ১৯৬৭ সালে (চকোরী) চলচ্চিত্রে নাদিমের বিপরীতে নায়িকা হয় শাবানা, ছবির পরিচালক ছিলেন এহতেশাম। পরে একে একে ৫০০ টির বেশি ছবিতে অভিনয় করেন তিনি। তবে জুটি হিসেবে নায়ক আলমগীর-শাবানা জুটি ছিল বাংলাদেশের সিনামা জগতে সবচেয়ে জনপ্রিয়। সেই সঙ্গে এই জুটির রেকর্ড গড়েন শাবানা। নায়ক রাজ্জাক, ওয়াসিম, জসিমসহ অসংখ্য ছবিতে তার অভিনয় ছিল দেখার মতো। পরে ১৯৯০ কাছাকাছি সময়ে তিনি বেশির ভাগ ছবিতে ভাবি বা মায়ের অভিনয় করতেন। সেখানেও তার অভিনয় দর্শকের মনে জায়গা করে নেন। ২০০০ সালে হঠাৎ রূপালী জগৎ থেকে তিনি আড়ালে চলে যান। এরপর আর কোন ছবিতে তাকে দেখা যাইনি। ষাট দশকের শেষ থেকে নব্বইয়ের দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন চট্টগ্রামের রাউজানের মেয়ে নায়কা শাবানার অভিনয়।
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন শাবানার পরিবার। মাঝে মাঝে ঢাকায় আসতে দেখা গেলেও কিন্তু নিজের গ্রামের বাড়ি যেখানে তাঁর জন্ম রাউজানে এক যুগের বেশি সময় ধরে তাঁরা আসা হয়নি। তার নিজ গ্রামের ছোট ছোট বাচ্চারা বলেন শাবানা দাদুকে দেখার অনেক স্বপ্ন। আর গ্রামের মানুষরা প্রতিনিয়ত স্বপ্ন দেখেন গ্রামের সবার প্রিয় রত্না। হয়তো কোন একদিন সবাইকে দেখতে আসবেন।





আর্কাইভ