শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ জুলাই ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ
প্রথম পাতা » ময়মনসিংহ » সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ
বুধবার ● ১২ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যােগে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উলামা ত্বলাবাসহ ২০ হাজারের মতো বিভিন্ন শ্রেণির মানুষ। বিক্ষোভ মিছিলটি ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আল্লামা আবুল ফজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আযীযী, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুর বিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল হক, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ পৌর শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। মুসলিম হিসেবে এটা আমাদের মধ্যে তীব্র ঘৃণা ও ক্ষোভের জন্ম দিয়েছে। মুসলিম বিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদ জানাতে আমরাও আজ এখানে সমবেত হয়েছি। এসময় বক্তারা পবিত্র কোরআন অবমাননার দায়ে সালোওয়ান মোমিকার সর্বোচ্চ শাস্তির দাবি জানান।





আর্কাইভ