শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প
সোমবার ● ২৪ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে এনজিও সংস্থা আশা করেরহাট ব্রাঞ্চের উদ্যোগে ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার ২৩ জুলাই উদ্বোধন হওয়া ফিজিওথেরাপি ক্যাম্প চলবে আগামী মঙ্গলবার (২৫ জুলাই) পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। প্রধান অতিথির বক্তব্যে এনায়েত হোসেন নয়ন আশা’র সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচীর প্রশংসা করে বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আশা অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি আশা’র শিক্ষা প্রোগ্রাম, স্যানিটেশন প্রকল্প এবং চিকিৎসা সেবার ভূয়সী প্রশংসা করেন। আশা’র বারইয়ারহাট অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ও সমাজসেবক বেলাল হোসেন, আশা করেরহাট ব্রাঞ্চের এস.বি.এম আলমগীর হোসেন, বারইয়ারহাট ব্রাঞ্চের ম্যানেজার পরেশ চন্দ্র দাস। ফিজিওথেরাপী ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা. ওয়াসিফ ওয়ালী ফারাবী। তিনি বলেন, আশা করছি ৩ দিনের ফিজিওথেরাপী ক্যাম্পে প্রায় দেড়শ জন রোগী চিকিৎসা গ্রহণ করবেন।
আশা’র বারইয়ারহাট অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, আশা সরকারের এসডিজি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে ঋণ প্রদানের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। তম্মধ্যে অন্যতম সারাদেশে ৯০৯টি ব্রাঞ্চের মাধ্যমে ১৩ হাজার ৫ শত ৫০ টি শিক্ষা কেন্দ্রে ৩ লাখ ৬৩ হাজার ৪ শত ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা সেবা প্রদান, স্যানিটেশন প্রকল্পে ৩ লাখ ১২ হাজার ৭ শত ১৬টি পরিবারকে স্যানিটেশনের আওতায় আনা এবং ২১টি ফিজিওথেরাপী সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।





আর্কাইভ