শিরোনাম:
●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » অপরাধ » একাধিক মামলার আসামী বিন্দু মাসির মাদক ব্যবসায় ধ্বংসের পথে যুব সমাজ
প্রথম পাতা » অপরাধ » একাধিক মামলার আসামী বিন্দু মাসির মাদক ব্যবসায় ধ্বংসের পথে যুব সমাজ
শনিবার ● ২৯ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একাধিক মামলার আসামী বিন্দু মাসির মাদক ব্যবসায় ধ্বংসের পথে যুব সমাজ

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়া পৌর ১৮ নং ওয়ার্ডের বাসিন্দা একাধিক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসয়ী রোকেয়া খাতুন ওরফে বিন্দুমাসীর রমরমা মাদক ব্যবসার ফলে ধ্বংসের পথে যুব সমাজ। একাধিকবার প্রশাসনের হাতে গ্রেপ্তারের পরও বিন্দুমাসীর মাদক বিক্রির দৌরাত্ম কিছুতেই কমানো যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। চলমান মাদক বিরোধী অভিযানকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পশ্চিম মজমপুর মুনসুরশাহ্ মাজার এলাকার গোলাম মোস্তফা ড্রাইভার ওরফে মরার স্ত্রী রোকেয়া খাতুন ওরফে বিন্দুমাসী দিনে দুপুরে অবাধে অবৈধ মাদক বিক্রি করছে। তার বিরুদ্ধে প্রায় ১৫টির অধিক মাদক মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌর এলাকায় রমরমা মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছে মাদকের ডিলার বিন্দুমাসি একাধিকবার পুলিশের কাছে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে ফের আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পরেছে। বর্তমানে তিনি এলাকার বড় গাঁজা ও ইয়াবার ডিলার হিসেবে পরিচিত হওয়ায় জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে যাচ্ছে। স্থানীয় কিছু ব্যক্তি জানান, মাদক এই রাষ্ট্র ও সমাজের মারাত্মক একটি ব্যাধি। রোকেয়া খাতুন ওরফে বিন্দুমাসী আসলেই একজন প্রকৃত মাদক ব্যবসায়ী। মূলত মুদি দোকানে আড়ালে এই মাদক ব্যবসা করছেন তিনি। বর্তমান পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলেন, ২০০৯/২০১০ সাল থেকে মাদক ব্যবসা করেই রোকেয়া খাতুন ওরফে বিন্দুমাসী লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছেন। পুলিশ একাধিকবার গ্রেপ্তার করলেও টাকার বিনিময়ে ছাড়া পেয়ে আবার সেই মাদক ব্যবসায় জড়িয়ে পরে। এ বিষয়ে রোকেয়া খাতুন ওরফে বিন্দুমাসীর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমার নামে মামলা আছে, আমি মাদক ব্যবসা করি মামলা চলাতে খরচ হয় এই কারণে আমি মাদক ব্যবসা করি, আমার নামে লেখালেখি করে কিছুই করতে পারবেন না, আমি মাসোহারা দিয়ে ব্যবসা করি। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী যত শক্তিশালিই হোক না কেনো তাকে ছাড় দেওয়া হবে না।

কুষ্টিয়ায় আজকের পত্রিকার ২য় বর্ষ পুর্তি পালিত

কুষ্টিয়া :: কুষ্টিয়ায় আজকের পত্রিকার ২য় বর্ষ পুর্তি পালিত হয়েছে। বুধবার বেলা ৩টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) এর সাংবাদিক পিনু/খোকন মিলনআয়তনে আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এসময় আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি, জেলা জর্জ আদালতের কৌশলী (পিপি),ও কুষ্টিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডঃ অনুপ কুমার নন্দী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নেরর সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান মাসুম এবং কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি) ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। এসময় বক্তারা বলেন, একটি পত্রিকা শুধু নিষ্ঠার সাথে কাজ করলেই এত দ্রুত সামনের দিকে এগুলো সম্ভব। আজকের পত্রিকার শিরোনাম এবং সংবাদের উপস্থাপন নতুন সাংবাদিকদের জন্য অনেক শিক্ষানীয়। আজকের পত্রিকার উত্তরত্তর সাফল্য কামনা করে অতিথীরা বলেন, দেশ ও স্বাধীনতার পক্ষে সবসময় এই পত্রিকা কথা বলার কারনেই এটি আজ সারা দেশে স্থানীয় পত্রিকা হিসেবে জনপ্রিয়তা পেয়েছে।
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারন সম্পাদক মাহামুদ হাসানের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, এনটিভির জেলা প্রতিনিধি শ্যামলী ইয়াসমিন, বিটিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, আজকের পত্রিকার দৌলতপুর প্রতিনিধি তামীম আদনান, স্বদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি ফয়সাল চৌধুরী, দেশের বানীর ভারপ্রাপ্ত সম্পাদক রাকিবুল ইসলাম, বাংলাদেশ বুলেটিন পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও দৈনিক গণকন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিনিধি, ঢাকা টাইমস ও গণকন্ঠের কুষ্টিয়া প্রতিনিধি সাইফ উদ্দিন আল আজাদ, স্বর্নযুগের ভারপ্রাপ্ত সম্পাদক। এছাড়াও অনুষ্ঠানে কুষ্টিয়ার বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিক এবং সুধিজন উপস্থিত ছিলেন। পরে আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তির কেক কাটেন অতিথিবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে কুষ্টিয়া ডিসি কোর্ট চত্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ