রবিবার ● ৬ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » পুকুর পাড় থেকে ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার
পুকুর পাড় থেকে ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে একটি পুকুর পাড় থেকে ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ।
রবিবার ৬ আগস্ট দুপুরে মিরসরাই সদর ইউনিয়নের আবু নগর গ্রামের মুন্না পুকুরের পাড় থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, মিরসরাই সদর ইউনিয়নের আবু নগর গ্রামের মুন্নার পুকুর পাড়ে তিনটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। এরপর এসআই মাঈন উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিলের বর্তমান বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।





রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ