শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ আগস্ট ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ট্রাকে ট্রাকে সংঘর্ষ : আহত-২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ট্রাকে ট্রাকে সংঘর্ষ : আহত-২
রবিবার ● ৬ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে ট্রাকে ট্রাকে সংঘর্ষ : আহত-২

ছবি : সংবাদ সংক্রান্ত ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকে ট্রাকে সংঘর্ষে এক গাড়ীর ড্রাইভার ও অপর গাড়ীর হেলপার গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার ৬ আগস্ট সকাল ৭ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের মিশন নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দূর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার ভাতপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে ট্রাক ড্রাইভার শাহিন আলম (২৯) ও অপরজন হলেন, যশোর সদর উপজেলার শংকরপাশা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে ট্রাকের হেলপার সাব্বির হোসেন (১৬)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর গামী একটি ট্রাক ( যাহার নম্বর ঢাকা মেট্রো ট-২৪-৪৪১০) মিশন নামক এলাকায় রাস্তার পাশে থামিয়ে গাড়ীর টুকটাক মেরামতের কাজ করেছিলেন। একই সময় একই দিক থেকে আসা একটি মালবাহী বড় ট্রাক ( যাহার নম্বর ঢাকা মেট্রো ট-২২-৪৬০১) থামিয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে দুটি ট্রাকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশে দোকানের ভিতর প্রবেশ করে। এসময় থামিয়ে থাকা ট্রাকের ড্রাইভার আহত হন ও অপর ট্রাকের হেলপার গুরুতর আহত অবস্থায় গাড়ীর কেবিনে আটকা পড়ে যায়। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা আটকা পড়া হেলপার সহ অপর ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রায় ১ ঘন্টা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে দূর্ঘটনা কবলিত ট্রাকের কেবিনের কিছু অংশ কেটে ট্রাকের হেলপার ও অপর গাড়ীর ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাক দুটি ঘোড়াঘাট থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

ঘোড়াঘাটে আশ্রয়ণের ঘরে গলায় ফাঁস দিয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধের আত্মহত্যা

ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে শমসের আলী নামের এক ষাটোর্ধ্ব বৃদ্ধ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউপির কুন্দারামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

শনিবার ৫ আগস্ট রাত ৮ টার সময় এ দুর্ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে রাত সাড়ে ৯ টার সময় মৃতের ঘরের শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, তিনি পেশায় একজন ভ্যানচালক ও বিভিন্ন মৌসুমীকে দিনমজুরী কাজ করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পের ঘরটি পাওয়ার পর থেকে তিনি স্ত্রী বিলি বেগমের নিয়ে বসবাস করে আসছিলেন। তার ৪ ছেলে সকলেই অটোভ্যান চালক ও সকলেই আলাদাভাবে বসবাস করতো।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শমসের আলী দীর্ঘদিন থেকে মানুষিক সমস্যায় ভুগছিলেন। ৩/৪ দিন পূর্বে তিনি নিজেই নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে আত্মীয়-স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলেন। এখনো তার পেটে সেলাইয়ের দাগ আছে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ঘরে সিলিং এ লোহার রডের সাথে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশের উপস্থিতিতে স্থানীয়রা ঘরের দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, ধারণা করা হচ্ছে মানুষিক ও আর্থিক সমস্যাই তার আত্মহত্যা কারণ। এ বিষয়ে তারপরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন এবং পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





দিনাজপুর এর আরও খবর

কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে  আন্দোলন চলছে বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক
পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)