শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
রাঙামাটি, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » টানা বৃষ্টিতে ডুবে গেছে রাউজান : জনজীবন বিপর্যন্ত
প্রথম পাতা » চট্টগ্রাম » টানা বৃষ্টিতে ডুবে গেছে রাউজান : জনজীবন বিপর্যন্ত
মঙ্গলবার ● ৮ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টানা বৃষ্টিতে ডুবে গেছে রাউজান : জনজীবন বিপর্যন্ত

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: গত ছয় দিনের ভারি বর্ষণের ফলে চট্টগ্রামের রাউজানের জনজীবন অচল হয়ে পড়েছে। পানিবন্ধি হয়ে পড়ে প্রায় ১ লাখ মানুষ দুর্দশায় আছে। বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে ও জোয়ারের পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মাছের ঘের। তলিয়ে গেছে রাস্ত ঘাট। পানিতে ডুবে আছে অসংখ্য মানুষের ঘর বাড়ি। বন্ধ রয়েছে দোকানপাট, ডুবে গেছে মৎস খামার, ভেসে গেছে লাখ লাখ টাকার মাছ। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা গত কয়েক দিনের ভারি বর্ষণে উপজেলার পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের প্রায় জায়গাতে রাস্তাঘাট ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া রোপণ করা আমন ধানের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকরা জানান, জমিতে পানি জমে যাওয়া ফলে আমান ধানের লাগানো গাছ গুলো পচে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বেশি বেকায়দা পড়েছে খেটে খাওয়া মানুষ গুলো। পানিতে ডুবে আছে মানুষের ঘর বাড়ি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠাসহ বিভিন্ন ফসলী জমি। বিভিন্নস্থানে গাছ পড়ে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ হয়ে পড়ছে। এছাড়া হাফেজ বজলুর রহমান সড়ক ও নোয়াপাড়া-রাউজান সড়ক পানিতে ডুবে আছে। অন্যদিকে সর্তা খাল, ডাবুয়া কাশখালী খাল ও হালদা নদীর পানির চাপে এলাকার কাঁচা রাস্তা ভেঙ্গে গেছে। পানিবন্ধি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। মহিউদ্দিন মনি নামে একজন জানান, টানা বর্ষণের ফলে জোয়ারের পানি আর পাহাড়ি ঢলে তার অনেক গুলো মৎস প্রকল্প পানিতে তালিয়ে গিয়েছে, পানিতে ভেসে গেছে তার লাখ লাখ টাকার মাছ। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ জানান, রাউজানের সংসদ সদস্যর নির্দেশনায় রাউজান পৌরসভার বিভিন্ন এলাকায় প্রবল ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও খাল ভাঙ্গনের ফলে সৃষ্ট বন্যায় পানিবন্ধি হওয়া তিন শতাধিক পরিবারের মাঝে সোমবার সকাল থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, দুপুরের খাবার ও নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়েছে বলে জানা। তিনি জানান সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে আমরা ত্রাণ সহয়তা দিচ্ছি তাদের খোঁজখবর নিচ্ছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বন্যার পানিতে বিশাল রুই মাছ ধরা
রাউজান :: চট্টগ্রামের রাউজানে বন্যার পানিতে প্রায় ১৫ কেজি ওজনের একটি বিশাল রুই মাছ ধরা পড়েছে। সোমবার সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া শাহাদুল্লাহ কাজীর বাড়ির পশ্চিম পাশে একটি বিলে বন্যার পানি বাসতে দেখে এই বিশাল রুই মাছটি আটক করেন মো: জাকির হোসেন নামে এক যুবক। জাকির হোসেন জানান, সকালে বিলে বন্যার পানি দেখতে গিয়ে পানির মধ্যে এই বিশাল রুই মাছটি দেখি। পরে কৌশলে মাছটি আমি আটক করি। বিশাল সাইজের এই রুই মাছটি দেখে আমি খুশি হয়ে উঠে। আমি এতো বড় রুই মাছ বন্যার পানিতে আর দেখি নাই। বাড়ি এসে মেপে দেখি মাছটির ওজন প্রায় ১৫ কেজি। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবে রয়েছে বিভিন্ন বিল। সেখানে হাতজাল বসিয়ে অসংখ্য মানুষ শিকার করছেন মাছ। সবাই কমবেশি মাছ পেয়েছেন। রবিবার রাত থেকে সোমবার সকালে ব্যাপক বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গিয়েছে বিভিন্ন মৎস চাষের ঘের।
হালদায় নৌকা ডুবে প্রবাসী নিখোঁজ

রাউজান :: চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ শাহেদ প্রকাশ বাবু (৩৮) নামের এক প্রবাসী হালদা নদীতে নৌকা উল্টে নিখোঁজ হয়েছে। তিনি উপজেলার উরকিরচর গ্রামের প্রয়াত প্রবাসী সিআইপি আলহাজ্ব ইউছুপের পুত্র।
ঐ গ্রামের মহিউদ্দিন চৌধুরী জানিয়েছেন তিন বন্ধুকে সাথে নিয়ে গ্রামের পাশের হালদা নদীর অপর পাড়ে নৌকাযোগে হাটহাজারী উপজেলার বাড়িঘোনা এলাকায় গিয়েছিলেন। রাত ৮টার দিকে একই নৌকায় ফিরে আসার সময় নদীর স্রোতের টানে একটি ব্রিজের খুঁটির সাথে ধাক্কা খেয়ে তাদের নৌকাটি ডুবে গেলে তিন বন্ধু সাঁতরিয়ে উঠতে পারলেও হতভাগ্য শাহেদ উঠতে পারেনি। এই ঘটনা শুনার পর এলাকার মানুষ তার সন্ধ্যানে নদীতে গিয়ে সন্ধানে নামে। সর্বশেষ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে নদীতে তার সন্ধানে নামে। এই রির্পোট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।





চট্টগ্রাম এর আরও খবর

পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আর্কাইভ