বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কাশিমপুর কারাগারে নিজামীর সঙ্গে পরিবারের সাক্ষাত্
কাশিমপুর কারাগারে নিজামীর সঙ্গে পরিবারের সাক্ষাত্
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় রাত ৯.০২মিঃ) মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর সঙ্গে সাক্ষাত্ করেছেন তার পরিবারের সদস্যরা৷
৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ নিজামীর সঙ্গে সাক্ষাত্ করেন তারা৷
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাসির আহমেদ জানান, নিজামীর সঙ্গে সাক্ষাতের জন্য পরিবারের সদস্যরা আবেদন করেন৷ পরে তাদের আবেদনের প্রেক্ষিতে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে নিজামীর স্ত্রী বেগম সামসুন্নাহার নিজামী, দুই ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন ও ডা. নাঈমুর রহমান, দুই পুত্রবধূ ফালুয়া ও রায়য়ান এবং মেয়ে ছাদিকা নিজামীর সঙ্গে সাক্ষাত্ করেন৷ প্রায় ৩০ মিনিট সাক্ষাত্ শেষে দুপুর দেড়টার দিকে তারা কারাচত্বর ত্যাগ করেন৷
দন্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পাট-২ এর কনডেম সেলে বন্দি রয়েছেন ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা