শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৬ বস্তা চাল জব্দ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৬ বস্তা চাল জব্দ
শনিবার ● ১৯ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১১৬ বস্তা চাল জব্দ

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির তিন হাজার ৪শ ৮০ কেজি (১১৬ বস্তা) চাল জব্দ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার উচাখিলা বাজারের একটি গোডাউন ও দোকান থেকে এসব চাল জব্দ করেন উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উচাখিলা বাজারের আনিস মিয়া ও মানিক মিয়ার গোডাউন থেকে ৩০ কেজি ওজনের ১শ ০৫ বস্তা, আব্দুস সাত্তারের দোকান থেকে আট বস্তা চাল জব্দ করা হয়। এ ছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচির তিন বস্তা চাল কিনে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন এক লোক। অভিযানের খবরে ওই লোক তিন বস্তা চাল ফেলে রেখেই চলে যান। পরে ওই চালসহ মোট ১১৬ বস্তা চাল জব্দ করা হয়। তিনি বলেন, জব্দকৃত ১১৬ বস্তা চাল সরকারি খাদ্যগুদামে নেওয়া হয়েছে। অভিযান হবে এমন খবর পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক সম্ভব হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, এতোগুলো বস্তা একসাথে কিনে এনে জমা করা রাখার বিষয়টি সন্দেহজনক। এমনো হতে পারে কোন ডিলার এর সাথে সম্পৃক্ত থাকতে পারে। তিনি বিষয়টি তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার নিকট জোর দাবী জানান।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিন বলেন, বিষয়টি জানার পর চাল উদ্ধারের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ