বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অজ্ঞাত বাসের ধাক্কায় ভটভটি চালক নিহত
মিরসরাইয়ে অজ্ঞাত বাসের ধাক্কায় ভটভটি চালক নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে অজ্ঞাত বাসের ধাক্কায় চাঁন মিয়া (২১) নামের এক ভটভটি চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা এগারোটা দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের আরশি নগর ফিউচার পার্কের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া উপজেলার মিঠাছরা বাজারের বস্তি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, অজ্ঞাত বাসটি পাটি বোঝাই ভটভটিকে ধাক্কা দিলে ভটভটি উল্টে গিয়ে চালক মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ-চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার জানান, বাসটি আটকের চেষ্টা চলছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই