বুধবার ● ৬ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » লোকালয়ে বেড়েছে বানরের বিচরণ
লোকালয়ে বেড়েছে বানরের বিচরণ
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: পাহাড়ে খাদ্যের অভাবে প্রতিনিয়ত ক্ষুধার্ত বানর এখন গ্রামে ঢুকে পড়ছেন। মানুষের সাথে তারও বসবাস শুরু করে দিয়েছেন। দলবেঁধে একদল বানর হানা দিচ্ছে গ্রামবাসীর ফসলী জমিতে। এছাড়াও বাড়ির আঙিনায় লাগানো ফসলে হানা দিচ্ছেন ছোট বড় বানর। এই বানরের উপদ্রব গ্রামে প্রতিনিয়ত বাড়লেও মানুষ তাদের আচরণে তেমন একটা অতিষ্ঠ নয়। কারণ মানুষ মনে করেছেন পাহাড়ে ব্যাপক খাদ্যের অভাবে তারা লোকালয়ে খাবারের সন্ধানে প্রবেশ করছেন। উপজেলার পাহাড়তলী ইউনিয়ন, কদলপুর ও নাতোয়ান বাগিচা এলাকার কয়েকটি এলাকায় বর্তমানে বানর মানুষের ঘর বাড়িতে ঢুকে পড়েন। উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া ও কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া এলাকায় এই বানরের দৃশ্য চোখে পড়ে ঘরের চালে, কিংবা গাছের ওপর বসে থাকতে। বানর গুলো খাদ্য সংকটে খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে এলাকার লোকালয়ে তাদের উপদ্রব বেড়েছে। বানরদের সুবিধাজনক জায়গায় খাবার সন্ধান করেন। এলাকাবাসী বলছেন, বন জঙ্গল কমে যাওয়ায় ও পাহাড়ে খাবার না পেয়ে বানরগুলো খাবারের জন্য গ্রামে ছুটছে। বানর গুলো গ্রামে যাই খুঁজে পাচ্ছেন তা খেয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে উপজেলার পাহাড়তলী ইউনিয়ন ও কদলপুর ইউনিয়নের পাহাড়ি বন জঙ্গলে হরিণ, মেছোবাঘ, হনুমান, বাগডাশ, বানর, শিয়াল, খরগোশসহ নানা প্রজাতির বন্য প্রাণী প্রায় সময় দেখা যাই।





বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন
রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত