রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মোটরসাইকেল চোর ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে মোটরসাইকেল চোর ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। শুক্রবার ১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরসরাই ক্যাফে থেকে হোম ডেলিভারির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরি হয়।
মিরসরাই ক্যাফের স্বত্বাধিকারী শাফাত ইশতিয়াক বলেন, শুক্রবার রাতে আমার প্রতিষ্ঠানে হোম ডেলিভারির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়। এখন হোম ডেলিভারি বন্ধ। চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। কিন্তু এখনো মোটরসাইকেল উদ্ধার ও চুরির সঙ্গে জড়িতদের আটক করতে পারেনি।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য দেখা গেছে। কেউ চোরকে ধরিয়ে দিতে পারলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, ক্যাফে থেকে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এর আগেও আমরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের কয়েকজন সদস্যকে চোরাই মোটরসাইকেলসহ আটক করেছি।





রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট