শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ছাত্রীকে শ্লীলতাহানি করায় তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
প্রথম পাতা » চট্টগ্রাম » ছাত্রীকে শ্লীলতাহানি করায় তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্রীকে শ্লীলতাহানি করায় তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে স্কুল ছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানি করায় এবং মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে ঐ স্কুল ছাত্রীর মায়ের গতিরোধ করার ঘটনায় জড়িত থাকায় তিন ছাত্রলীগ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সোমবার ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় নিজের ফেসবুক আইডিতে ছাত্রলীগের দলীয় প্যাডে নিজের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।
অব্যাহতি পাওয়া তিন ছাত্রলীগ নেতা হলেন উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার মুরাদ আলী মিয়া বাড়ির ওসমান গণির ছেলে ও মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগে সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর (২১), মহসিন আলী মেম্বার বাড়ির মো: দুধু মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের গণশিক্ষা-বিষয়ক সম্পাদক মো: শামছুদ্দিন প্রকাশ সালমান (২০), নসরত আলী হাজি বাড়ির নুজরুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক রিফাত হোসেন (২০)।
ওই ঘটনায় স্কুলছাত্রীর বাবা তিন ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা করেছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করে।
জানা গেছে, চলতি বছরের ১২ মে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সাধুরবাজার এলাকায় সবুজ (২১) ও শুভ (১৯) নামের দুই বখাটে মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির তানিয়া (ছদ্মনাম) ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চুল ধরে টানাটানির একপর্যায়ে ওই ছাত্রীর মাথার স্কাফ খুলে ফেলে তারা। গাড়িতে তুলতে ব্যর্থ হওয়ার পর গাড়ি দিয়ে চাপা দেয়ারও চেষ্টা করে তারা।
পরে শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। তখন সহপাঠিরা ওই শিক্ষার্থীকে বাড়ি নিয়ে যায়। ঘটনার দিন বিকেলে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী কিশোরীর বাবা বেলায়েত হোসেন। অভিযোগের পর পুলিশ সবুজ নামের একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। আরেকজন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। জামিনে এসে সবুজ ও শুভ দলবল নিয়ে বাড়ির আশপাশে এসে ঘরের চালে ঢিল ছুড়ে এমনকি মেয়েকে তুলে নেয়ারও হুমকি দেন। বখাটেদেরে ভয়ে দীর্ঘ চার মাস স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলো মেয়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে আস্বস্ত করে আবার স্কুলে যাওয়ার জন্য।
ছাত্রীর বাবা বেলায়েত হোসেন বলেন, প্রশাসনের সহায়তা আমার স্ত্রী (মেয়ের মা) রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে মেয়েকে নিয়ে স্কুলে যায়। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে সকাল সাড়ে মঘাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাধুর বাজার পুরাতন সিএনজি স্ট্যান্ডে মামলার ১ নম্বর ও ৫ নম্বর আসামিসহ অজ্ঞাত চার-পাঁচজন পূর্বপরিকল্পিতভাবে আমার স্ত্রীর গতিরোধ করে ১ ও ৫ নম্বর আসামির বিরুদ্ধে নারী নির্যাতন মামলা তুলে জন্য ভয়ভীতি ও মৃত্যুর হুমকি প্রদর্শন করে। তাদের বিরুদ্ধে থানায় কিংবা আদালতে মামলা করলে আমার স্ত্রীসহ আমার মেয়ে ও আমাদেরকে হত্যার করার হুমকি প্রদান করে।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা জানান, মিরসরাই উপজেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঘাদিয়া ইউনিয়নের তিনজনকে তাদের স্ব স্ব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি আরো বলেন, ছাত্রলীগ একটি পরিচ্ছন্ন সংগঠন। কোনো অন্যায় ও অপরাধকে প্রশ্রয় দেয় না।





আর্কাইভ