শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বালিশ চাপায় শ্বাসরোধে গৃহবধূকে হত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বালিশ চাপায় শ্বাসরোধে গৃহবধূকে হত্যা
সোমবার ● ২ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বালিশ চাপায় শ্বাসরোধে গৃহবধূকে হত্যা

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে নুরজাহান আক্তার মণি (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে প্রবাস ফেরত স্বামী মোহাম্মদ এনামের (২৭) বিরুদ্ধে। রবিবার ১ অক্টোবর বিকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জনিপাথর এলাকায় পূর্ব টিলা নামক স্থানের জাবেদ আলীর বাড়িতে এই ঘটনাটি ঘটে। একই দিন রাত ৯ টার দিকে রাউজান থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানা নিয়ে আসেন। এই ঘটনার পর হতে অভিযুক্ত স্বামী মো. এনাম পলাতক রয়েছে। মোহাম্মদ এনাম হলদিয়া ইউনিয়নের জাবেদ আলীর ছেলে। নিহত গৃহবধূর বাবা হাছান আলী বলেন, আমার মেয়েকে তার কুলাঙ্গার স্বামী হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চায়। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। তিনি আরো বলেন, মেয়ের জামাই আড়াই বছর ধরে ওমানে ছিলেন। মেয়ের জন্য দশ হাজার টাকাও পাঠায় নি। যখন আমার নাতনি হয় তখন হাসপাতালে ৭০ হাজার টাকা খরচ করেছি। সে এক টাকাও দেন নি। মেয়ে ও নাতনি আমার বাড়িতে ছিল। তাদের ভরনপোষণ, চিকিৎসা সবই আমি করেছি। মাসখানেক আগে বিদেশ থেকে মেয়ের জামাই আমাকে ফোন করে বলেন তার জন্য মেয়ে দেখতে। সে আরেকটা বিয়ে করবে। আমি যখন তাকে জিজ্ঞেস করি আমার মেয়ে থাকতে সে আরেকটা বিয়ে কেন করে তখন সে মোবাইলের লাইন কেটে দেয়। ১৫ দিন আগে সে দেশে এসে খবর দেয় মেয়েকে তাদের বাড়ি পাঠাতে। সে আমার মেয়েকে নির্যাতন করত তাই আমি সামাজিক বৈঠকের মাধ্যমে পাঠাতে চেয়েছিলাম। পরে মেয়ের শাশুড়ির অনুরোধে ১২ দিন পূর্বে মেয়েকে শাশুড় বাড়িতে পাঠায়। একসপ্তাহপর মেয়ে পুনরায় বাড়িতে আসলে তাকে চিকিৎসা দিয়ে চারদিন আগে আবার শাশুড় বাড়িতে ফিরে আসে। আজ (রবিবার) দুপুরে দুইটার দিকে মেয়ের দেবর ফোন করে বলেন মেয়ে মারা গেছে। আমরা এসে নানান আলামত দেখে বুঝেছি আমার মেয়েকে হত্যা করা হয়েছে।
জানা যায়, গত ৪ বছর আগে ফটিকছড়ি উপজেলা লেলাং ইউনিয়নের হাসান আলীর মেয়ে নুর জাহান আকতার মনির সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয় এনামের সঙ্গে। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে হত্যা করতে পারে বলে ধারণা স্থানীয়দের। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, গৃহবধূকে পিটিয়ে, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। রাঙ্গুনিয়া সার্কেলের এসপি, রাউজান থানার ওসি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।
রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ