শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কলেজ শিক্ষার্থী ফাহিম নিখোঁজ : মুক্তিপণ দাবি
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কলেজ শিক্ষার্থী ফাহিম নিখোঁজ : মুক্তিপণ দাবি
বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে কলেজ শিক্ষার্থী ফাহিম নিখোঁজ : মুক্তিপণ দাবি

ছবি : ফাহিম আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে কলেজ শিক্ষার্থী শিবলী সাদিক হৃদয় এর অপহরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরেক কলেজ ছাত্রের অপহরণের অভিযোগ উঠেছে। এবার উপজেলার হলদিয়া এয়াছিন শাহ কলেজের শিক্ষার্থী ফাহিম উদ্দিন (২০) গত ২৩ সেপ্টেম্বর বিকালে ঘর থেকে বাহির হওয়ার পর থেকে প্রায় ১২ দিন ধরে নিখোঁজ আছেন। কলেজ শিক্ষার্থী ফাহিম নিখোঁজের পর থেকে তার পরিবার তাদের আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে সন্তানকে না পেয়ে ব্যর্থ হন। এরপর তার বাবা আবদুল মান্নান রাউজান থানায় একটি নিখোঁজ হওয়ার ঘটনা জানিয়ে একটি লিখিত অভিযোগ দেন। অপহরণকারী পরিচয় দিয়ে মোবাইল নং ০১৮১০-৭৫৯৯৭৮ এই নম্বর থেকে ফাহিমকে ছেড়ে দেয়ার শর্তে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করা হয় বলে জানান। পরে ঘটনার বিষয়টি স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামকে জানান তার বাবা। চেয়ারম্যান ঘটনা শুনে নিজের পরিচয় গোপন রেখে ফাহিমের চাচা পরিচয় দিয়ে ওই নম্বরে কথা বলেন অপহরণকারী পরিচয় দেয়া এক ব্যক্তির সাথে। তখন চেয়ারম্যানের কাছে তারা ফাহিমকে ছেড়ে দেয়ার শর্তে ১ লাখ টাকা দাবি করেন টাকা গুলো বিকাশে পাঠালে ফাহিমকে ছেড়ে দেবে বলে জানায়। তবে অপহরণকারীদের সাথে রাউজানের এক জনপ্রতিনিধি ফাহিমের আত্মীয় পরিচয় দিয়ে মোঠফোনে তাদের সাথে যোগাযোগ করলে সেই সময় ১ লাখ টাকার পরিবর্তে ৫ লাখ টাকা মুক্তিপণ দিলে তারা ফাহিমকে ছেড়ে দিবেন বলে জানান। এ বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে চেয়ারম্যান বলেন আমি ছেলেটি উদ্ধার করতে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহায়তা কামনা করেছি। এখন তারা চেষ্টা করছেন বলে জানিয়েছেন। অন্যদিকে ফাহিমের বাবা গত ৪ অক্টোবর এই ঘটনার বিষয়ে চট্টগ্রাম র‌্যাব-৭ কে ছেলে উদ্ধারে সহযোগিতা চেয়ে একটি অভিযোগ দিয়েছেন বলে তিনি জানান। নিখোঁজ ফাহিম উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এয়াছিন নগর এলাকার জিন্নাত আলী দর্জির বাড়ীর কৃষিজীবি আবদুল মন্নানের পুত্র ও হজরত এয়াছিন শাহ কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী।
এবিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, কলেজ ছাত্র ফাহিমকে অপহরণ করার পর মুক্তিপণ দাবী করার বিষয়ে রাউজান থানায় কোন মামলা করা হয়নি। তবে এই বিষয়ে একটি নিখোঁজ ডাইরী করা হয়েছে বলে তিনি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)