মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন ৫ সাংবাদিক
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন ৫ সাংবাদিক
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন পাঁচ সাংবাদিক। তারা চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় বিভিন্ন পত্রিকায় কর্মরত রয়েছেন। মঙ্গলবার ১০ অক্টোবর দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবির তাদের অব্যাহতি দেন।
আসামিপক্ষের আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী ফারুখ বলেন, ২০২১ সালের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় ৫ সাংবাদিককে মহামান্য আদালত অব্যাহতি দিয়েছেন।
অব্যাহতি পাওয়া পাঁচ সাংবাদিক হলেন- সেকান্দর হোসাইন (দৈনিক সমকালের সীতাকুণ্ড প্রতিনিধি), এনায়েত হোসেন মিঠু (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বকোণের মিরসরাই প্রতিনিধি), মাহবুবুর রহমান পলাশ (দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদীর মিরসরাই প্রতিনিধি), জহিরুল ইসলাম (আমার সংবাদের সীতাকুণ্ড প্রতিনিধি), মোহাম্মদ ইউসুফ (দৈনিক ইত্তেফাক মিরসরাই প্রতিনিধি)।
প্রসঙ্গত, ২০২১ সালের ২২ মে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘ওরা প্রতারক’ শিরোনামে প্রকাশিত সংবাদ এবং শিরোনামে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এ কারণে মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে নুরুল কবির শাহ দুলাল নামে এক ব্যক্তি ওই বছরের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলা করেন।





চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা