শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে ব্যস্ত সময় পার করছেন লেপ-তোষক কারিগররা
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে ব্যস্ত সময় পার করছেন লেপ-তোষক কারিগররা
মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে ব্যস্ত সময় পার করছেন লেপ-তোষক কারিগররা

ছবি : সংবাদ সংক্রান্ত হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: শীতের আগমনী বার্তায় বেড়েছে প্রতিটি পরিবারে লেপ তোশকের চাহিদা। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে লেপ-তোশক বানানোর কারিগরদের ব্যাস্ততা। দিনে গরমের কিছুটা আবহ থাকলেও রাতে ঠান্ডা ভাব পড়ছে। শীতের হাওয়া বইতে শুরু করেছে। এতে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার লেপ-তোশক বানানোর কারিগররা ব্যস্ত হয়ে উঠেছেন লেপ-তোশক তৈরিতে। চাপ পড়েছে লেপ-তোশকের কারিগর ও এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদেরও।

এদিকে শীতকে সামনে রেখে অনেকেই যারা পুরনো শীত বস্ত্র তুলে রেখেছেন সেগুলো বের করছেন। অনেকে পুরনো শীতবস্ত্র ওয়াশ করে নিচ্ছেন লর্ন্ডী দোকান থেকে। কেউ কেউ আবার নতুন করে শীতের পোষাক কিনেছেন।

উপজেলাদ্বয়ে শীতের অনুভূতি হলেও পুরোপুরি আমেজ শুরু হয়নি এখনো। সকালের শিশির আর সন্ধ্যায় কুয়াশার চাদরে ঢাকা পড়ছে উপজেলার প্রত্যন্ত গ্রামও। ফলে শহর ও গ্রামবাসী নিচ্ছেন শীত থেকে আত্মরক্ষার প্রস্তুতি। গ্রামের নারীরা সংসারের কাজের ফাঁকে পুরনো শাড়ী কাপড় দিয়ে কাঁথাগুলো নতুন করে তৈরি করতে কর্মময় ব্যস্ততা দেখা গেছে।

শীতের আগমনী বার্তায় লেপ-তোশক তৈরীর কারিগরদের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেও দেখা গেছে। তারা পিঠে তুলোর গাট্টি আর কাঁধে যন্ত্র নিয়ে ফেরী করছেন। মহিলারা ডাক দিয়ে নিয়ে উঠোনে বা বারান্দায় বসিয়ে লেপ-তোশক তৈরি করানোর দৃশ্য চোখে পড়েছে।

বর্তমানে একটি লেপ বানাতে খরচ নেয়া হচ্ছে ১৩শ’ টাকা থেকে ১৮’শ টাকা পর্যন্ত। তবে তুলা আর কাপড়ের গুণগত মানের উপর ভিত্তি করে লেপ তোষকের দাম কমবেশি করেন তারা।

লেপ-তোশক তৈরির ভ্রাম্যমান এক কারিগর বলেন, তারা ছয়জনের একটি দল দুই গ্রুপে ভাগ হয়ে ভিন্ন ভিন্ন এলাকায় যান। লেপ কার্পাস তুলা ৬-৭ ফিট মাপের ১০-১৫ কেজি তুলা ১৩০টাকা, ১৫-২০ কেজি তুলা ১৫০ টাকা এবং কালার তুলা ৬-৭ ফিট মাপের ৪০-৫০ কেজি তুলা ৩০০ টাকা মজুরি নেয়া হয়। আবার রঙিন তুলা হলে মজুরি একটু বেশি। এছাড়া পুরাতন কাপড় ও তুলা দিয়ে লেপ, তোশক গদি তৈরিতে মজুরি বেশি নেয়া হয়।

তিনি আরও জানান, একটি লেপ সেলাই করলে মজুরি পান ২৫০ থেকে ৩০০ টাকা। আর তোশক সেলাই করলে পান ৫০০টাকা। তিনি গড়ে প্রতিদিন ৮০০ থেকে ১ হাজার টাকা উপার্জন করেন। শীত যত ঘনিয়ে আসে কাজের ব্যস্তা আরও বাড়ে। এ সময় গড়ে প্রতিদিন একজন কারিগর ৩-৪টি লেপ-তোশক তৈরি করতে পারেন।

তিনি জানান, পিতার সাথে শুরু করেছিলেন। আজ প্রায় ২৬ বছর থেকে এ কাজ করছেন। এখন প্রায় সারা বছর এ তোশক, বালিশ, যাজিম গদির কাজ করা হয়। লেপের মজুরি ১৫০ থেকে ৩শত টাকা। তোষক তৈরি করতে সময় কম লাগে এবং ১২০টাকা মজুরি। লেপ তৈরি দুজনের মিলে কাজ করলে ঘণ্টা খানেক সময় লাগে। আর একা করলে প্রায় ২ ঘণ্টার মতো লাগে। শীতের মৌসুমে দিনে ৮/১০টা পর্যন্ত লেপ তৈরি করেন।

লেপ তৈরি করতে আসা মজিদ মিয়া বলেন, শীত পুরোপুরি আসার আগেই পরিবারের শীত নিবারণের জন্য লেপ তৈরি করেতে এসেছি। গত বছরের চেয়ে এবছর সবকিছুর দাম বেশি। যে কারণে আগের চেয়ে দাম একটু বেশি।

সিলেটে অপ্রীতিকর আড্ডারত ৭ জোড়া শিক্ষার্থীসহ রেস্টুরেন্ট মালিককে জরিমানা

সিলেট :: সিলেটের গোলাপগঞ্জ বাজারের চৌমুহনীতে অবস্থিত কাজি ফার্মস রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত অপ্রীতিকর আড্ডারত অবস্থায় ৭ জোড়া শিক্ষার্থীকে আটক করে এবং রেস্টুরেন্ট মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে।

সোমবার (৩০ অক্টোবর) সকালে গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী’র নেতৃত্বে কাজি ফার্মস রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।

বিদ্যালয় ফাঁকি দিয়ে অপ্রীতিকর অবস্থায় আড্ডারত শিক্ষার্থীদের ৭ জোড়া ছাত্র-ছাত্রীকে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা ও রেস্টুরেন্ট মালিক মামুন আহমদকে ১০ হাজার টাকাসহ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, উপপরিদর্শক নুর মিয়া, পার্থ সারথী দাশ।

জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছেলে-মেয়েরা স্কুল ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে কাজি ফার্মস নামে রেস্টুরেন্টে বসে অপ্রীতিকর কর্মকান্ডে লিপ্ত হন। এমনই অভিযোগ ছিলো প্রশাসনের কাছে। ৩০ অক্টোবর সকালে অভিযোগের ভিত্তিতে ওই রেস্টুরেন্টে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।





সকল বিভাগ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা
নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন

আর্কাইভ