শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত
শনিবার ● ৪ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক দেখে ব্রেক করতে গিয়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার ৪ নভেম্বর দুপুর সোয়া বারোটা দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটকমলদহ বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন : উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. আকিব (১৮), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে জনি (১৬), একই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (১৫)। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন, তার বাড়ি হাইতকান্দি ইউনিয়নে তবে তার নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া বারোটা দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ বাইপাস পার হওয়ার সময় সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দেখে ব্রেক করতেই উল্টে যায় মোটরসাইকেল। ডিভাইডারে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ সময় আরও একজন আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই বাইপাস পার হয়ে নিজামপুর যাচ্ছিলেন।
তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা। তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছে তিনজন মোটরসাইকেল আরোহীর মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে এবং আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেটা নিশ্চিত করতে পারিনি তবে প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য মতে নিশ্চিত হওয়া গেছে যে দাঁড়িয়ে থাকা ট্রাক দেখে ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ৬ হাজার পিস ইয়াবা সহ আটক-২

মিরসরাই :: মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। এ সময় বাসটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা থেকে ইয়াবাসহ বাসটি জব্দ করা হয়।
আটকরা হলেন- ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের কাউতলী গ্রামের মো. মিরাজ হোসেনের ছেলে সাইফুল ইসলাম শাকিল (২৫) ও একই জেলার সদর উপজেলার বিরঞ্চি এলাকার মৃত নুরুল করিমের ছেলে শেফায়েত (২৩)।

মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে নাহার মোটরস পরিবহনের একটি বাস থামানো হয়। তল্লাশিকালে বাসের ব্যাকলাইটের ভেতর লুকানো অবস্থায় ৬ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। আটকদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।





আর্কাইভ