শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » বাসে আগুন অভিযোগের তীর কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি লিয়াকত আলীর দিকে
প্রথম পাতা » কুষ্টিয়া » বাসে আগুন অভিযোগের তীর কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি লিয়াকত আলীর দিকে
শুক্রবার ● ২৪ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাসে আগুন অভিযোগের তীর কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি লিয়াকত আলীর দিকে

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: দেশজুড়ে চলছে এখন বিভিন্ন ধরনের নাশকতা অগ্নীসন্ত্রাস। ঠিক এই মুহুর্তে কুষ্টিয়ায় চৌড়হাস হাইওয়ে থানার নাকের ডগায় জব্দকৃত রাখা হানিফ পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। তবে স্থানীয়রা কুষ্টিয়ায় চৌড়হাস হাইওয়ে থানার ওসি লিয়াকত আলীর দিকে অভিযোগের তীর ছুড়ে বলেন, দেশ ব্যাপী হরতাল ও অবরোধে বিভিন্ন যানবাহনে অগ্নীসন্ত্রাস চলছে। ঠিক এই মুহুর্তে মহাসড়কের উপর দীর্ঘদিন হানিফ পরিবহনের বাসটির কোন সুরাহা না করে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ বাসটি এভাবে ফেলে রেখেছে। তারা আরো বলেন, কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ টোল তুলবে না গাড়ি পাহারা দিবে। জব্দ কৃত গাড়ীতে আগুন, এ দায় হাইওয়ে পুলিশ এড়াতে পারেনা। জব্দকৃত গাড়ী কেন রাস্তায় অরক্ষিত ছিল, বেওয়ারিশের মত মহাসড়কের উপর ফেলে রেখেছিল বাসটি। বুধবার রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া –ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার আলামপুর ৭ মাইল নামক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিল। ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, গত সোমবার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। বাসটি উদ্ধার করে চৌড়হাস হাইওয়ে থানা– পুলিশ জব্দ করে তাদের থানার সামনে মহাসড়কের ওপর রাখে। ওই বাসে বুধবার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, বাসে আগুন ধরেছে, এটা ঠিক। নাশকতা না অন্য কোনো কিছু, সেটা খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু ঘটনাটি থানার সামনে ঘটেছে, তাই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে আগুন নিভে গেছে। কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুল ও জেলা ছাত্রদলের সদস্য হৃদয়কে আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে বাসে আগুন দেয়া বাকী সন্ত্রাসীদের নাম জেনেছে পুলিশ। তদন্তের স্বার্থে এখনি তা প্রকাশ করা যাচ্ছে না। হাইওয়ের থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় নাশকতার মামলা করছেন হাইওয়ে পুলিশের এএসআই তরিকুল। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, আটককৃতরা জানিয়েছে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির সরকারের নির্দেশে বাসে আগুন দেয়া হয়। বাসে আগুন দিতে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুলই ছাত্রদলের হৃদয়সহ বাকিদের জড়ো করে। এ ঘটনায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির সরকারের বক্তব্য জানা যায়নি। তার মোবাইল ফোন বন্ধ। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। বাস মালিক পক্ষের বরাতে জানা যানা যায়, বিষয়টি নিয়ে কুষ্টিয়া মডেল থানায় গত বৃহস্পতিবার বিকেলে তিন ঘন্টার বৈঠক চলে মালিক পক্ষের সাথে পুলিশ কর্মকর্তাদের। সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি লিয়াকত আলীও। মালিক পক্ষের দাবী আমাদেরকে ক্ষতিপূরন দিতে হবে এবং হাইওয়ে পুলিশের ওসি লিয়াকত আলীর অবহেলায় গাড়ীটি পুড়ে গেল বিষয়টি নিয়ে ধ্রুম্রজাল স্মৃষ্টি হয়েছে। তবে বাসটি অতি দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা চলছে।





কুষ্টিয়া এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার

আর্কাইভ