শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে শিক্ষক দম্পতির বাসায় চুরি মামলায় আটক-৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে শিক্ষক দম্পতির বাসায় চুরি মামলায় আটক-৩
মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে শিক্ষক দম্পতির বাসায় চুরি মামলায় আটক-৩

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার টিএন্ডটি রোডের শিক্ষক দম্পতি আবু রায়হান ও জাহানারা বেগমের বাসায় দুঃসাহসিক চুরি মামলায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ৩জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে। সোমবার ধৃত আসামিদের মধ্যে একজন চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছে।
চুরি মামলায় আটককৃত আসামিরা হচ্ছে, উপজেলার কাকনহাটি গ্রামের জসিম উদ্দিনের পুত্র রবিন মিয়া (৩০), দত্তপাড়া গ্রামের মৃত মজনু মিয়া পুত্র অন্তর মিয়া (২০) ও মৃত ফিরুজ আলীর পুত্র পারভেজ আহমেদ সাগর (২২)।
শিক্ষক দম্পতির থানায় দেয়া এজহার সূত্রে জানা যায়, গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় স্বামী স্ত্রী দুজনই বাসায় তালা দিয়ে সন্ধ্যায় ময়মনসিংহ ছেলের বাসায় চলে যান। এসুযোগে সংঘবদ্ধ চোরের দল ১১জানুয়ারি সন্ধ্যা থেকে ১৩ জানুয়ারি সকাল ১১টা পর্যন্ত যেকোন সময়ে বাসার তালা ভেঙ্গে প্রবেশ করে ওয়ারড্রপের ড্রয়ার এবং স্টিলের আলমিরার তালা ভেঙে নগদ একলক্ষ বিশ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ, ল্যাপটপ, মোবাইল, মূল্যবান কাগজপত্র সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
এবাপারে ১৪জানুয়ারি শিক্ষিকা জাহানারা বেগম বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসআই আমিনুল ইসলাম এক অভিযান চালিয়ে দত্তপাড়া এলাকা থেকে তিনজকে আটক করে আদালতে সোপর্দ করে।
এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানান, শিক্ষক দম্পতির অভিযোগের প্রেক্ষিতে দত্তপাড়া এলাকা থেকে ৫জনকে আটক করে থানায় আনা হয়। বিভিন্ন জিজ্ঞাসাবাদে দুইজন চুরির সাথে সম্পৃক্ত না থাকায় দুইজনকে ছেড়ে দেয়া হয়। অপর তিন জনকে সোমবার ৪৫৭/৩৮০ ধারায় আদালতে প্রেরণ করলে পারভেজ আহমেদ সাগর নামের আসামি ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে চুরির বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে ও চুরি যাওয়া মালামাল ফেরত দেয়ার কথাও জানিয়েছে। ধৃত আসামিদের দেয়া তথ্য অনুযায়ী চুরির ঘটনায় জড়িত অপর এক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।





আর্কাইভ