শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
রাঙামাটি, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ফরিদপুরে দুইজন পরিচ্ছন্নতাকর্মী হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি
প্রথম পাতা » জাতীয় » ফরিদপুরে দুইজন পরিচ্ছন্নতাকর্মী হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি
বুধবার ● ১৩ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফরিদপুরে দুইজন পরিচ্ছন্নতাকর্মী হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি

---
ঢাকা প্রতিনিধি :: (১৩ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৫৫মিঃ) বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ও নাগরিক উদ্যোগের যৌথ আয়োজনে ফরিদপুরে দুইজন পরিচ্ছন্নতাকর্মী হত্যার প্রতিবাদ ও হত্যাকান্ডে জড়িত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৩ এপ্রিল, বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়৷

বিডিইআরএম এর সহ-সভাপতি মনি রাণী দাসের সভাপতিত্বে মানববন্ধনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত, অবিলম্বে তাদের খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দেখতে চাই ৷ একই সাথে আমরা অনুরোধ জানাতে চাই, মানিক ও ভরত জমাদারের এই হত্যাকান্ড নিয়ে মানবাধিকার সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো যেন সোচ্চার হয়৷ এই প্রতিবাদ সভার মধ্য দিয়ে আমরা প্রসত্মাবিত বৈষম্য বিলোপ আইন অবিলম্বে পাশ করার জোর দাবি জানাচ্ছি ৷

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গত ৮ তারিখে ফরিদপুরে দুজন পরিচ্ছন্নতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার তীব্র নিন্দা জানাই ৷ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমরা এ প্রতিবাদ সভা ও সমাবেশের সাথে পূর্ণ সংহতি ব্যক্ত করছি এবং সেই সাথে প্রকৃত ঘাতকদের বিচার না হওয়া পর্যন্ত চলমান আন্দোলনের পাশে থাকবো বলে অঙ্গীকার করছি ৷

নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, সারাদেশে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর উপর নির্যাতন, নিপীড়ন ও হত্যা চলছে ৷ গত বছর বিভিন্ন হত্যাকান্ড ও নিপীড়নের তথ্য থেকে দেখা যায় কোনো মামলার অগ্রগতি হয়নি এবং তাদের বিচার ও শাস্তি হয়নি ৷ তিনি চলমান আন্দোলনকে আরো তীব্র করার আহ্বান জানান৷

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলির সদস্য কাজল দেবনাথ বলেন, আমি পরিচ্ছন্নতাকর্মীদের অনুরোধ করবো তারা যেন তাদের কাজ অন্তত এক সপ্তাহের জন্য বন্ধ রাখেন ৷ তাহলেই আমাদের মতো তথাকথিত ভদ্র সমাজ তাদের মূল্যায়ন অনুধাবন করতে পারবে ৷ ফরিদপুরে নৃশংস এই ঘটনার পর আজ পর্যন্ত একজন অপরাধীর খোঁজ পাওয়া যায় না- এটা মেনে নেয়া অত্যন্ত দুঃখজনক ৷

এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন বিডিইআরএম এর সহ-সভাপতি মনি রানী দাস, সাংগঠনিক সম্পাদক ভীম্পাল্লী ডেভিড রাজু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী, দলিত হিউম্যান রাইটস ডিফেন্ডার সজীব কুমার রবিদাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, বিসিএইচআরডি এর নির্বাহী পরিচালক জনাব মাহবুব এবং বাংলাদেশ কৃষক ফেডারেশন-বিকেএফ এর সভাপতি জায়েদ ইকবাল খান৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিইআরএম এর সচিবালয় সমন্বয়কারী এবিএম আনিসুজ্জামান ৷





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)