শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে চাঁদা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে চাঁদা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে চাঁদা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: অটোরিকশায় পুলিশের মাসিক চাঁদাবাজি ও জিপি বন্ধের দাবি তুলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আটোরিকশা চালকরা। এসময় মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বুধবার সকাল ১১টায় উপজেলার হারুয়া বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকরা। পরে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও উপজেলা অটো শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সকল প্রকার চাঁদা বন্ধের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের অটোচালক রুস্তম আলী প্রতিদিনের ন্যায় অটো নিয়ে ঈশ্বরগঞ্জ পৌরবাজারে আসলে চরহোসেনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রানা মিয়া ৩০ টাকা চাঁদা দাবি করে। পরে অটো ড্রাইভার রুস্তমের কাছে টাকা না থাকায় পরে দিতেছি বলায় তাকে চড় থাপ্পর দিয়ে অটো গাড়ির চাবি নিয়ে যায়। রুস্তম বিষয়টি হারুয়া অটোরিকশা ড্রাইভার মালিক কল্যাণ সমিতির সভাপতি সুরুজ চকদার ও সাধারণ সম্পাদক আবুযর গিফারী বাতেনের কাছে বিচার দাবি জানালে সমিতির অন্যান্য সদস্য ও চালকরা হারুয়া বাজারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক এস আই আশরাফুল আলম ও উপজেলা অটো শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান অটো চালকদের সকল প্রকার চাঁদা বন্ধের আশ্বাস প্রদান করায় চলকরা অবরোধ তুলে নেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এই সড়কে চাঁদা উঠানো বন্ধ থাকবে।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ আকুঞ্জি জানান, সড়কে চাঁদা উত্তোলনের সুযোগ নেই। এটা অপরাধ। কারা চাঁদাবাজির সাথে জড়িত খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)