সোমবার ● ১৮ মার্চ ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভা
চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির দ্বিতীয় সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ই মার্চ সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আরাফাত রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক মো. আসিফুর রহমান। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহ।
এর আগে শিক্ষক সমিতির দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। সভা পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আরাফাত রহমান। এ সময় শিক্ষক সমিতির সদস্যবৃন্দ সভার এজেন্ডাভুক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।





হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি