শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা
বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) একেএম ফরিদুল্লাহ ফরিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লোপা চৌধুরী, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ সজল, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত ফরিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিম প্রমুখ। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ সকল শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা বিভিন্ন সমস্যার বিষয় উত্তাপন করে বক্তারা বলেন, ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত ভাড়া আদায়, যানজট নিরসন, কিশোর গ্যাংয়ের তৎপরতা, চুরি, ছিনতাই, জুয়া বন্ধ সহ ঈদুল ফিতরকে সামনে রেখে বিশেষ করে পুলিশের নিরাপত্তা জোরদার করার আহবান জানানো হয়।
ঈদুল ফিতরকে কেন্দ্র করে সকলের সহযোগিতায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য থানা পুলিশ সর্তক থাকবে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ তদন্ত ফরিদুল ইসলাম। এছাড়া ঈদ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে জনসাধারনের যাতায়াতের ক্ষেত্রে বিশেষ করে গণ পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় যেন করতে না পারে, বেপোরায়া গাড়ি চালানো, উচ্চ শব্দে গান বাজিয়ে শব্দ দুষণ, চুরি, ছিনতাই, জুয়া ইত্যাদি যে কোন অপরাধ মুলক কাজ দমনে উপজেলা প্রশাসন সতর্ক থাকবে। ঈদ পরবর্তী পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালনের লক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসুচী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)