শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই উপজেলায় চেয়ারম্যান পদে নয়ন বিজয়ী
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই উপজেলায় চেয়ারম্যান পদে নয়ন বিজয়ী
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাই উপজেলায় চেয়ারম্যান পদে নয়ন বিজয়ী

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে এনায়েত হোসেন নয়ন বিজয়ী হয়েছেন। তিনি কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ভোট ৩৩ হাজার ৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী শেখ আতাউর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ভোট ২০ হাজার ৭৬৭ ভোট। বুধবার (৮ মে) রাত ১০টায় ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং অফিসার ও মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এই ফল ঘোষণা করেন। ভাইস চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম চশমা প্রতীকে ৩৮ হাজার ৩৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী টিয়াপাখি প্রতীকে শেখ সেলিম পেয়েছেন ১৬ হাজার ৭৩৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে উম্মে কুলসুম কলি ৩১ হাজার ২৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী পেয়েছে ২০ হাজার ৫৭৭ ভোট। নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৩ হাজার ২৬৬ টি। ভোটের হার ১৭ শতাংশ।
নির্বাচনে চেয়ারম্যান পদে মোট বৈধ ভোটের সংখ্যা ৬১২৮২, অবৈধ ভোটের সংখ্যা ১৯৮৪, প্রদত্ত ভোটের শতকরা হার ১৭%। ভাইস চেয়ারম্যান পদে মোট বৈধ ভোটের সংখ্যা ৬০৫৭২, অবৈধ ভোটের সংখ্যা ২৬৩৬, প্রদত্ত ভোটের শতকরা হার ১৬.৯৮%। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট বৈধ ভোটের সংখ্যা ৫৯৪৮৮, অবৈধ ভোটের সংখ্যা ৩৭৩৬, প্রদত্ত ভোটের শতকরা হার ১৬.৯৮%।
এছাড়া চেয়ারম্যান পদে ফেরদৌস হোসেন আরিফ আনারস প্রতীকে পেয়েছেন ভোট ৩ হাজার ৪৩৪ ভোট, উত্তম কুমার শর্মা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৪৬ ভোট, মোহাম্মদ মোস্তফা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬৬৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ সাইফুল আলম তালা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৫১ ভোট, সালাহ্ উদ্দিন আহম্মদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৩৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি কুলসুমা চম্পা পদ্ম ফুল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬৭৬ ভোট।
মিরসরাই উপজেলায় মোট ১১৩টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলো ৩ লাখ ৭২ হাজার ২৫৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৭২০ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন।





আর্কাইভ