শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান এলিম, ভাইস-চেয়ারম্যান নাবেদ, শিলা
প্রথম পাতা » সকল বিভাগ » গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান এলিম, ভাইস-চেয়ারম্যান নাবেদ, শিলা
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান এলিম, ভাইস-চেয়ারম্যান নাবেদ, শিলা

--- হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বুধবার (৮ মে) অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সুফিয়ান উজ্জ্বল আনারস প্রতীকে ২৯০১৭ ভোট এবং অপর প্রার্থী শহিদুর রহমান জাবেদ ঘোড়া প্রতীকে ১৫১৫৭ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে আল ইসলাহ নেতা মোহাম্মদ নাবেদ হোসেন চশমা প্রতীকে ২১৬৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লবিবুর রহমান টিউবওয়েল প্রতীকে ১৭৫২০ ভোট। অপর প্রার্থীরা আবু সুফিয়ান মোহাম্মদ আজম টিয়া পাখি প্রতীকে ১৫৭৮৮, ফরহাদ হোসেন তালা প্রতীকে ১৫৪১৩, এবং আকমল হোসেন বই প্রতীকে ৯৫৩৯ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে সেলিনা আক্তার শিলা ফুটবল প্রতীকে ৪৬৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী নার্গিস পারভীন কলস প্রতীকে পেয়েছেন ৩১৯৫৭ ভোট।

সিলেট সদরে বেসরকারিভাবে নির্বাচিত অধ্যক্ষ সুজাত আলী রফিক

সিলেট :: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট সদরে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক। বুধবার (০৮ এপ্রিল) নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত সুজাত আলী রফিক (কাপ-পিরিচ প্রতীক) ২১ হাজার ৮৭৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সামসুল ইসলাম (আনারস প্রতীক) পেয়েছেন ১১ হাজার ৬৩০ ভোট।

সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ছিলেন ছয়জন। আওয়ামী লীগ নেতা মো. সুজাত আলী রফিক (কাপ-পিরিচ), আওয়ামী লীগ নেতা মো. সামসুল ইসলাম (আনারস), শ্রমিক লীগ সিলেট জেলা সভাপতি মো. এজাজুল হক (মোটরসাইকেল) আওয়ামী লীগ নেতা মিল্লাত আহমদ চৌধুরী (ঘোড়া) ও স্বতন্ত্র ডা. মো. খলিলুর রহমান (টেলিফোন), স্বতন্ত্র প্রার্থী মো. আহাদ মিয়া (দোয়াত- কলম)।

সিলেট সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮১ হাজার ৯২১। এরমধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ৪২০ ও নারী ভোটার ৮৭ হাজার ৫০০ জন রয়েছেন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। সাত ইউনিয়নে মোট ৬২ টি ভোট কেন্দ্র রয়েছে।





আর্কাইভ