শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ মে ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার করা সেলিমের কিডনি সচল অপুষ্টি ও রক্তস্বল্পতায় ভোগছেন
প্রথম পাতা » ময়মনসিংহ » মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার করা সেলিমের কিডনি সচল অপুষ্টি ও রক্তস্বল্পতায় ভোগছেন
রবিবার ● ১২ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার করা সেলিমের কিডনি সচল অপুষ্টি ও রক্তস্বল্পতায় ভোগছেন

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মিরপুরের মিল্টন সমাদ্দারের চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার থেকে উদ্ধার করা সেলিমের কিডনি দুটি সচল রয়েছে। তার পেটে কাটার কোন আলামত নেই। তিনি এখন অপুষ্টি ও রক্তস্বল্পতায় ভোগছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ হাসানুল হক আকাশ ও রাজধানী ক্লিনিক এন্ড হাসপাতালের ডাক্তার শহীদুল্লাহ (রেডিওলজি এন্ড ইমেজিং)। চিকিৎসকগণ সেলিমকে সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়ার জন্য স্বজনদের পরামর্শ দিয়েছেন।
জানা যায়, গত ছয় মাস পূর্বে মানসিক ভারসাম্যহীন সেলিম বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে সেলিমের পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সমাদ্দারের কেয়ারে সেলিমের ছবি দেখতে পায়। তারপর গত মঙ্গলবার সেলিমের মা রাবিয়া, চাচাতো ভাই গ্রাম পুলিশ আব্দুর রশিদ সেলিমের সন্ধানে ঢাকা মিল্টন সমাদ্দারের আশ্রমে গিয়ে তাকে শনাক্ত করেন। পরে সেলিমকে গুরুতর অসুস্থ অবস্থায় সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
পরিবারের লোকজন সেলিমকে বাড়িতে আনার পর পেটে ক্ষত চিহ্ন দেখে কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অস্ত্রোপচার করে তার কিডনি নিয়ে গেছে বলে স্থানীয় সাংবাদিকদের কাছে আশংকা প্রকাশ করেন। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরে ১১মে সেলিমের স্বজনরা প্রথমে ময়মনসিংহ নগরীর প্রতিষ্ঠিত রাজধানী ক্লিনিক এন্ড প্রাইভেট হাসপাতাল ও পরে প্রান্ত স্পেশালাইজড হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তারি রিপোর্টের মাধ্যমে নিশ্চিত হন যে সেলিমের দুটি কিডনি অক্ষত রয়েছে এবং পেটে কোন কাটা বা সেলাইয়ের কোন আলামত নেই।
সেলিমের স্ত্রী ফাতেমা খাতুন বলেন, ডাক্তারি রিপোর্ট সরবরাহের পর চিকিৎসকগণ জানিয়েছেন সেলিম চরম অপুষ্টি ও রক্ত শূন্যতায় ভুগছে। তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া প্রয়োজন। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোববার সেলিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে স্বজনদের সাথে মুটোফোনে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
চিকিৎসকগণ জানিয়েছে, সেলিম মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। তাকে শিকল ও বেল্ট দিয়ে বেঁধে রাখা হতো। সে কারণে হয়তো পেটে দাগ হতে পারে। যে জায়গায় দাগটি হয়েছে সাধারণত সে জায়গায় কিডনি অপারেশন হয়ে থাকে। এতে স্বজনদের সন্দেহের সৃষ্টি হয়। তার পেটে অস্ত্রোপচারের কোন আলামত নেই। কিডনিও সচল রয়েছে।





আর্কাইভ