শিরোনাম:
●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু
রাঙামাটি, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ মে ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ি গুচ্ছগ্রামে রেশন বিতরণে অনিয়ম : আহত-৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ি গুচ্ছগ্রামে রেশন বিতরণে অনিয়ম : আহত-৭
রবিবার ● ২৬ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পানছড়ি গুচ্ছগ্রামে রেশন বিতরণে অনিয়ম : আহত-৭

------ খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে গুচ্ছগ্রামের গম বিতরণ বন্ধ রাখা ও রেশন বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় রেশনকার্ডধারীকে মারধরের অভিযোগ উঠেছে এক গুচ্ছগ্রাম চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় উভয়পক্ষের ৭জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার ২৩ মে-২০২৪ সন্ধ্যা ৬টার দিকে খাগড়াছড়ির পানছড়ি মোহাম্মদপুর মসজিদের সামনে ঘটনাটি ঘটে।
শনিবার ২৫ মে-২০২৪ সরেজমিনে এলাকায় গেলে, রেশনকার্ডধারী পরিবারের সদস্য শাহিনুর আক্তার অভিযোগ করে বলেন, মোহাম্মদপুর গুচ্ছগ্রামের প্রকল্প চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলী দীর্ঘদিন ধরে গুচ্ছগ্রামের রেশন বিতরণে অনিয়ম করে আসছিলেন। ওজনে চাল কম দেওয়া, গম বিতরণ না করে হুমকি ধামকি দিয়ে নামমাত্র মূল্যে টাকা ধরিয়ে দেওয়াসহ অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তিনি বলেন, ঘটনার দিন আমার মামা আমির হোসেন রেশন বিতরণের সময় রেশনের অনুকূলে বরাদ্দকৃত গম চাইলে গম না দেওয়ায় প্রতিবাদ করেন। পরে এ ব্যাপারে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করা হয়। একপর্যায়ে সন্ধ্যায় আমার দুই মামা, মামী ও মামাতো ভাইকে মারধর করে ইউসুফ আলী মেম্বার ও তার ক্যাডার বাহিনী। এ সময় স্থানীয়রা উদ্ধার করে আমার মামা আমির হোসেন, ফারুক হোসেন, মামী পারুল বেগম ও মামাতো ভাই পারভেজ মোশারফকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত গুচ্ছগ্রাম প্রকল্প চেয়ারম্যান ও ইউপি সদস্য ইউসুফ মারধরের বিষয়টি অস্বীকার করে জানান, একটি কুচক্রী মহল আমাকে প্রকল্প চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিতে উদ্দেশ্য মূলকভাবে এ ঘটনাটি ঘটিয়েছে। এদের সাথে আমার পূর্ব কোন শত্রুতা ছিলোনা। রেশন বিতরণের সময় তাদের সাথে কথা কাটাকাটি হয়। বিকেল ৪টা পর্যন্ত রেশন বিতরণ করা হয়। ৪টার পরে কাউন্টার বন্ধ থাকে। কিন্তু হঠাৎ সন্ধ্যা ৬টার দিকে তারা আমার লোকজনকে মারধর করে। আমি সেখানে উপস্থিত ছিলাম না। তারা আমার বাসায়ও হামলা চালায়। এ ঘটনায় আমার মা, ভাগ্নে ও ভগ্নিপতিসহ ৩জন আহত হয়েছে। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। তাৎক্ষণিকভাবে পুলিশকে অবগত করি। পুলিশ এসে ঘটনাস্থল তদন্ত করে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পানছড়ি গুচ্ছ গ্রামের জনৈক প্রকল্প চেয়ারম্যান বলেন, ঘটনাটি উদ্দেশ্য প্রনোদিত হতে পারে। যেহেতু রেশন বিতরণে অনিয়মের বিষয়ে সুরাহা চেয়ে ইউএনও বরাবর অভিযোগ করা হয়েছে। প্রশাসন ব্যাবস্থা গ্রহণের পূর্বেই রেশন বিতরণ বন্ধ রাখার পর সন্ধ্যায ফের ঘটনাস্থলে গিয়ে ঝামেলায় জড়ানোর দরকার ছিল না।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. শফিউল আজম জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আর্কাইভ