বৃহস্পতিবার ● ৬ জুন ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এর সাথে কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। উক্ত সভায় উপজেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন ও প্রশাসনকে গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ইউএনও।
মতবিনিময় সভায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সারমিনা সাত্তার ৩৪ তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। ঈশ্বরগঞ্জে যোগদানের পূর্বে তিনি নাটোর জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে তিনি ঢাকা ও গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সারমিনা সাত্তার রাজশাহীতে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আব্দুস সাত্তার ও মাতা রোখসানা আরা। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জননী, স্বামী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার বলেন, প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে জনগণের সেবা দিতে অর্পিত যা দায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালন করতে চাই। প্রশাসনের পক্ষ থেকে সকল ক্ষেত্রে ঈশ্বরগঞ্জ উপজেলাকে এগিয়ে নিতে চাই। এ জন্য ঈশ্বরগঞ্জ উপজেলাবাসীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।





ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত
একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা
ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা