শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে রাউজানের হালদা পাড়ার হাজার হাজার মানুষের
প্রথম পাতা » চট্টগ্রাম » বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে রাউজানের হালদা পাড়ার হাজার হাজার মানুষের
সোমবার ● ১০ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে রাউজানের হালদা পাড়ার হাজার হাজার মানুষের

--- আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে রাউজানের হালদা পাড়ার হাজার হাজার মানুষের। ভাঙানে পড়ে নর্দীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ী ও ফসলি জমি গুলো চলে যাচ্ছে হালদা নদীর পেটে। দেখা গেছে নদীর তীরে বসবাসকারীদের মধ্যে হাটহাজারী অংশের মানুষদের জন্য পাথর ব্লকে বসিয়ে নিরাপদ করা হলেও নদীর রাউজানের অংশে অনেক এলাকার মানুষ এখন ভাঙ্গনে পড়ে বাড়ি ঘর হারানোর শংকার মধ্যে রয়েছে। নদীর পাড়ের অনেক বসতি আছে যেগুলো সমাগত বর্ষায় নদী গর্ভে বিলিন হওয়ার অবস্থায় ঠেকেছে। সরেজমিনে গিয়ে পরিদর্শনে দেখা গেছে, হাটহাজারী অংশের ভাঙ্গন কবলিত মানুষকে সুরক্ষা দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে পাথর ব্লক। নদীর ভাঙ্গন রোধে নির্মাণ করে দেয়া হয়েছে দীর্ঘ বেরি বাঁধ। সেই হিসাবে রাউজানের নদীর পাড়ে বসবাসকারীদের সুরক্ষায় তেমন কোনো বড়সর উদ্যোগ বা কাজ হয়নি। কয়েকটি এলাকায় সামন্য অংশে পাথর ব্লক দিয়ে পানি উন্নয়ন বোর্ড হাত গুটিয়ে ফেলেছে। রাউজান উপজেলার দক্ষিণ পশ্চিম সীমানা থাকা নোয়াপাড়া ইউনিয়নের কছুখাইন এলাকায় কর্ণফুলী নদীর সংযোগ হয়ে হালদা বয়ে গেছে নোয়াপাড়া, উরকিরচর, পশ্চিম গুজরা, বিনাজুরী হয়ে রাউজান পৌর এলাকা গহিরা, নোয়াজিশপুর ইউনিয়নের কিনারা ঘেঁষে ফটিকছড়ির দিকে। পৌরসভার দুটি ওয়ার্ড ও রাউজানের ছয়টি ইউনিয়নের পাশ ঘেঁষে থাকা এই নদীর পাড়ে বসবাস করেন কয়েক হাজার পরিবার। এখানে বসবাসকারীরা বলেছেন, বছরের পর বছর ভাঙ্গনে পড়ে তাদের বাপ দাদার আমলের বাড়িঘর জায়গা সম্পত্তি নদী গর্ভে হারিয়েছেন। ভাঙ্গন থেকে রক্ষায় দফায় দফায় পিছনে আসতে আসতে এখন আর কোথাও যাওয়ার সুযোগ নেই। শেষ আশ্রয়স্থল এখনো যা জায়গা টুকু রয়েছে সেগুলো যদি নদীর গর্ভে চলে যাই পরিবারের সদস্যদের নিয়ে যাযাবর হয়ে বাঁচতে হবে। দীর্ঘ নদী পাড়ে দেখা গেছে পানি উন্নয়ন বোর্ড নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া, সাকরদা, উরকিরচরের মইশকরম, নাপিতেরঘাট, পশ্চিম গুজরার আজিমের ঘাট, পৌর এলাকার পশ্চিম গহিরা, নোয়াজিশপুর ইউনিয়নের কিছু অংশে খন্ড খন্ড ভাবে পাথও ব্লক বসিয়ে সুরক্ষা দিয়েছে। এই পাথর ব্লকে কিছুবাড়িঘর নিরাপদ হলেও এখনো নদী পাড়ে কয়েক হাজার পরিবার ভাঙ্গন কবলে থেকে গেছে। তবে হালদা নদীর পাড়ে থাকা নোয়াপাড়া, উরকিরচর, পশ্চিম গুজরা, বিনাজুরী, নোয়জিশপুর ইউনিয়ন ও পৌরসভার গহিরার দুটি ওয়ার্ড এর বেশিরভাগ এলাকা ভাঙ্গনের কবলে রয়েছে। এবং তারা ব্যাপক ঝুঁকিতে আছেন। এলাকার লোকজন বলেছেন প্রতিবছর হালদার ভাঙ্গনে পড়ে অনেক পরিবার ঘর বাড়ি হারিয়েছেন বলে জানান।





আর্কাইভ