শুক্রবার ● ২১ জুন ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ
ঈশ্বরগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আল জামিয়াতুল কুরআনিয়া খালবলা বাজার মাদরাসার সাবেক মুহতামি মাওলানা হিফজুর রহমান সালমানীর সমকামিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শুক্রবার জুমার নামাজের পর আঠারবাড়ি গো-হাটা বাসষ্ট্যান্ডে এলাকার সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ইসলামের দৃষ্টিতে সমকামীতা অবৈধ উল্লেখ করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সমকামীতা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্টতম পাপ। মহান আল্লাহ্ পৃথিবীর কয়েকটি জাতিকে এই পাপের কারণে পাহাড় চাপিয়ে ধংস করে দিয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা হিফজুর রহমান মাদরাসার শিক্ষক শিক্ষার্থীদেরকে এই নিকৃষ্ট পাপাচারে বাধ্য করছেন। মানববন্ধনে মাওলানা হিফজুর রহমানকে দ্রুত গ্রেফতার করে ইসলামী শরিয়ত অনুযায়ী শাস্তির দাবি জানানো হয় প্রশাসনের নিকট। সমকামিতার বিচার না পেলে আগামী সোমবার বড় আকারে মানববন্ধন করার আহবান জানিয়ে মানববন্ধন শেষ করেন।
এলাকার সচেতন নাগরিক বৃন্দের পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন, আল জামিয়াতুল কুরআনিয়া খালবলা বাজার মাদরাসার সাবেক শিক্ষক মুফতি মাছুম বিল্লাহ, সাবেক শিক্ষার্থী মাওলানা জয়নাল আবেদিন লাদেন, হাফেজ আসাদুল হক, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেদি হাসান প্রমুখ।





ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা
ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই
ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ
অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ
ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত
ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার