শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মালবাহী ট্রেনে অগ্নিকাণ্ড
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মালবাহী ট্রেনে অগ্নিকাণ্ড
বৃহস্পতিবার ● ২৭ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে মালবাহী ট্রেনে অগ্নিকাণ্ড

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের মিরসরাইয়ে মালবাহী ট্রেনর ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ডাউন লাইনে (চট্টগ্রামমুখী) প্রায় সাড়ে ৩ ঘণ্টা ও আপ লাইনে (ঢাকামুখী) এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার ২৭ জুন সকাল সাড়ে ৭টার দিকে বড়তাকিয়া রেল ষ্টেশনের আওতাধীন আমবাড়িয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লাইনে আড়াই ঘণ্টা ট্রেন দাঁড়িয়ে থাকায় আমবাড়িয়া লেভেল ক্রসিং বন্ধ হয়ে মিরসরাই-নারায়ণহাট সড়কে যান চলাচল বন্ধ ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া থেকে গাড়ির পার্টস, ইলেকট্রিক পণ্য নিয়ে ৩১ বগি বিশিষ্ট মালবাহী ট্রেন (কন্টিনার) চট্টগ্রাম যাচ্ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সময় ট্রেনের ইঞ্জিনে আগুন লাগলে ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রেনের গার্ড কুতুব উদ্দিন বলেন, আমি একেবারে পেছনের বগিতে ছিলাম। হটাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে লোকো মাস্টারকে ফোন দিলে তিনি ট্রেন থামিয়ে দেন। এরপর ট্রেনে থাকা দু’টি ফায়ার স্টোর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে দেখা যায় দু’টি ফায়ার স্টোরই নষ্ট। কাজ করছে না।

ট্রেনের লোকো মাস্টার মো. শাহাজাহান বলেন, ইঞ্জিনের এডজষ্টার থেকে আগুনে সূত্রপাত হয়েছে। আগুন দেখার সাথে সাথে ইঞ্জিন বন্ধ করে দিয়েছি। এরপর আমরা ৯৯৯ নম্বর ও বড়তাকিয়া স্টেশন মাষ্টারের কাছে খবর দিলে তারপর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম শহর থেকে অতিরিক্ত একটি রিলিফ ট্রেন এসে এই ট্রেনটি নিয়ে গেছে।

মিরসরাই ফায়ার স্টেশন সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারি জানান, বৃহস্পতিবার সকালে বড়তাকিয়া ষ্টেশন মাষ্টার থেকে খবর পাই যে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। কিন্তু তিনি ঘটনার স্থান সঠিকভাবে দিতে না পারায় পৌঁছাতে একটু বিলম্ব হয়। পরে স্থানীয় লোকদের সাথে যোগাযোগ করে মিরসরাই কলেজ রোড দিয়ে ঘটনাস্থলে যাই। প্রথমে আমাদের পানিবাহী গাড়ি থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। পরবর্তীতে পাম্পগুলো বসিয়ে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

বড়তাকিয়া রেল স্টেশন মাস্টার মো. শামসুদৌহা জানান, আমবাড়িয়া এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় ডাউন লাইনে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ও আপ লাইনে ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর রিলিফ ট্রেন ওই ট্রেনটি উদ্ধার করে বড়তাকিয়া ষ্টেশনে নিয়ে আসার পর সকাল ১০ টা ৫০ মিনিট থেকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)