শিরোনাম:
●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ জুলাই ২০২৪
প্রথম পাতা » ঢাকা » কোটা বিরোধী আন্দোলন দমনে নিপীড়নের চিন্তা পরিস্থিতিকে জটিল করবে
প্রথম পাতা » ঢাকা » কোটা বিরোধী আন্দোলন দমনে নিপীড়নের চিন্তা পরিস্থিতিকে জটিল করবে
শনিবার ● ১৩ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোটা বিরোধী আন্দোলন দমনে নিপীড়নের চিন্তা পরিস্থিতিকে জটিল করবে

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক হুমকি ও বল প্রয়োগের কোশল পরিহার করে কোটা সংস্কারের দাবি মেনে নিয়ে সংস্কারের বাস্তব কাজে হাত দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন দমন নিপীড়নের পথ কেবল পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
তিনি বলেন, কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে হাইকোর্ট দেখিয়ে লাভ নেই। তাদের বিরুদ্ধে ফরমায়েশী হয়রানিমূলক মামলা দিয়ে পরিস্থিতিকে কেবল আরও জটিল করে তোলা হচ্ছে।

তিনি বলেন, ২০১৮ সালে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে কোটা ব্যবস্থা বাতিল হবার পর বুদ্ধি করে ছাত্রদেরকে আবার কোর্টের মুখোমুখি করা হয়েছে।কিন্তু হাইকোর্ট গত ১১ জুলাই আবার তাদের আংশিক রায়ে সরকারকেই দেখিয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছে সরকার চাইলে কোটা ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে।তিনি বলেন, হাইকোর্টের এই রায়ের পর এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে নির্বাহী বিভাগের আর কোন অজুহাতের অবকাশ নেই।

তিনি বলেন, চাকুরীতে কোটা সংস্কারের বিষয়টি প্রধানত একটি রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়; কোর্টে মামলা মোকদ্দমার বিষয় নয়। আর যুক্তিযুক্ত সংস্কারের প্রশ্নে যেহেতু দলমত নির্বিশেষে এক ধরনের ঐক্যমত রয়েছে সেহেতু এই ব্যাপারে সরকারের তালবাহানা করার কোন সুযোগ নেই।

তিনি সরকারকে জেদ,দম্ভ ও অহমিকা পরিহার করে সংকট সমাধানে দ্রুত কার্যকরি পদক্ষেপ নেবার দাবি জানান।

তিনি গতকাল চট্টগ্রাম ও কুমিল্লায় কোটা বিরোধী ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশী হামলা ও ছাত্রদের আহত করার ঘটনার তীব্র নিন্দা জানান।

আজ সকালে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় সংগঠকদের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় অংশ নেন বিপ্লবী যুব সংহতির আহবায়ক বাবর চৌধুরী, সদস্য সচিব মীর রেজাউল আলম, যুগ্ম-সচিব স্বাধীন মিয়া, আহবায়ক কমিটির সদস্য রতন গোস্মামী, দীপু দাস, আবুল কালাম, শিবু কুমার মোহান্ত, শিহাবুল হক প্রমুখ।

মতবিনিময় সভায় যুব আন্দোলনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় আগামী ২ আগস্ট ২০২৪ যুব জাগরণের লক্ষ্যে যুব সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।





ঢাকা এর আরও খবর

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন  - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি
ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ