শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » রাজশাহী » গাবতলীতে মৎস্য সপ্তাহ পালন
প্রথম পাতা » রাজশাহী » গাবতলীতে মৎস্য সপ্তাহ পালন
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে মৎস্য সপ্তাহ পালন

--- আল আমিন মন্ডল,বগুড়া :: “ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালী ও উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদের নব-নির্মিত হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু ও শামিমা আকতার সুমি। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শারমীনা পারভীন, থানার ওসি আশিক ইকবাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেনজির আহম্মেদ, উপজেলা আ’লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুস সালাম ভূলন, মৎস্য চাষে সফল উদ্যোক্তা মাহবুবুর রশিদ চৌধুরী সৈকত প্রমখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহারিয়ার হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁইয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা আল আমিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাছিমা বেগম, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবু, আলতাব আলী, আব্দুর রশিদ মোল্লা, আ’লীগ নেতা মোমিনুল হক শিলু, মাহবুব মিল্টন, নজরুল ইসলাম বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব সরকারসহ মৎস্যজীবি, মৎস্যচাষীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদ। শেষে ৪টি ক্যাটাগড়িতে ৪জন সফল মৎস্য চাষীর মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরা হলেন, পাঙ্গাস চাষে সাজ্জাদুল ইসলাম রাজু, পাবদা-গলসা চাষে আশিকুল ইসলাম, পাবদা-গলসা পোনা উৎপাদনে জয়ন্ত কুমার মন্ডল এবং রুই জাতীয় মাছ চাষে মামুনুর রশিদ চৌধুরী সৈকত।





আর্কাইভ