মঙ্গলবার ● ২০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ঢাকা » বাসাবো ধর্মরাজিক বৌদ্ধবিহার পরিদর্শন করেন সুপ্রদীপ চাকমা
বাসাবো ধর্মরাজিক বৌদ্ধবিহার পরিদর্শন করেন সুপ্রদীপ চাকমা
ঢাকা, ২০ আগস্ট ২০২৪ :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ রাতে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধবিহার পরিদর্শন করেন।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সেখানে অষ্ট-পরিষ্কার ও সংঘদান করেন এবং বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনায় যোগ দেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সহধর্মিনী মিজ নন্দিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কঙ্কন চাকমা, ইউএনডিপির কর্মকর্তা এ এ মং ও প্রতুল দেওয়ান উপদেষ্টার পাশে ছিলেন।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র সভাপতি, বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ’র সহ-সভাপতি, ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো, উপাধ্যক্ষ ভদন্ত আনন্দমিত্র মহাথেরো, নিব্বুতি থেরো, কল্যাণজ্যোতি থেরো, দীপানন্দ ভিক্ষু এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।





খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ