শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » হানিফসহ আ.লীগের ৭৯ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের
প্রথম পাতা » কুষ্টিয়া » হানিফসহ আ.লীগের ৭৯ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হানিফসহ আ.লীগের ৭৯ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই আন্দোলনকারীকে হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৭৯ নেতা কর্মির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় দুইটি হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছে।

এছাড়াও ঐ দুই মামলায় আরো ১৬ থেকে ২০ জনকে অজ্ঞাত নামা আসামী করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনে আশরাফুল আলম (৩৮) নামের এক আন্দোলনকারীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মামলা করা হয়েছে। এ মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী সহ মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়। আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) আশরাফুল নিজে বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের ওসি মাহফুজুর রহমান। গত ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেলা ২টার দিকে শহরের ৫ রাস্তার মোড় এলাকায় আশরাফুলকে গুলি করে ও মারপিট করে গুরুতর আহত করা হয়। আশরাফুল আলম কুষ্টিয়া সদর উপজেলার নওয়াপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে। আহত আন্দোলনকারী আশরাফুল এজাহারে উল্লেখ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে মিছিল করে আসছিলাম। ৪ আগস্ট সারা দেশে চলমান বৈষম্যবিরোধী আন্দোলন ও অসহযোগ আন্দোলন চলাকালে বেলা ২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড় পৌছালে আসামীরা জনতাবদ্ধে হয়ে দেশী-বিদেশী অস্ত্র, লাঠি, সোঠা, ধারালো চাপাতি ও বিস্ফোরকদ্রব্য হাতে নিয়ে আক্রমণ করে।

আসামী হাজী রবিউল ইসলামের নির্দেশনায় আসামী আতাউর রহমান আতা ও আজগর আলীর হুকুমে অনান্য সকল আসামীগন বিভিন্ন বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে রণসাজে সজ্জিত হইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অসহযোগ আন্দোলনকারীদের লক্ষ্য করিয়া আক্রমন করিতে থাকে। আন্দোলন চলাকালীন সময় মামুনার রশীদ ওরফে (টাইগার মামুন) তার কাছে থাকা শর্টগান দিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি বর্ষন করে। আমি আন্দোলনের সম্মুখভাগে থাকায় আসামী মামুনার রশীদ টাইগার মামুনের ছোড়া গুলি আমার শরীরের বিভিন্ন জায়গায় একাধিক স্থানে গুলিবিদ্ধ হয়। সেসময় গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়লে আসামীরা চলে যায়। গুরুতর আহত অবস্থায় আমাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। চিকিৎসার জন্য আসামীদের নাম ঠিকানা সংগ্রহ করে থানায় এজাহার দায়ের করতে বিলম্ব হইল। এজাহারে উল্লিখিত আসামিরা হলেন- হাজী রবিউল ইসলাম, আজগার আলী, আতাউর রহমান, ওমর ফারুক, মামুনার রশীদ টাইগার মামুন, এনামুল হক, রবিউল ইসলাম, আব্দুল মজিদ, মিলন মন্ডল, অজয় সুরেখা, শামীম হোসেন, মুকুল মেম্বর, রাজা মল্লিক, আব্দুল মালেক, এম, এ খালেক, হাজী মোহাম্মেদ আলী জিন্নাহ, আব্বাস উদ্দিন লাদেন, রাসেল, রবিউল ইসলাম, সাদ আহমেদ লিটন, শামিম শেখ, লুৎফর রেজা বাপ্পি, লুৎফর রহমান, ইমরান খান লিটু, মিজানুর রহমান মিন্টু।

এবিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ওসি মাহফুজুর রহমান বলেন, আশরাফুলকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। ২৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুহুল আমিন (২০) নামের এক আন্দোলনকারীকে মারপিট ও কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা করা হয়েছে। এ মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী সহ মোট ৫৪ জনের নাম উল্লেখ করা হয়। আরও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) রুহুল আমিনের মা রুনা খাতুন নিজে বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের ওসি মাহফুজুর রহমান। গত ৫আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেলা সাড়ে ৩টার দিকে শহরের শাপলা চত্ত্বর মোড় এলাকায় রুহুলকে কুপিয়ে ও মারপিট করে গুরুতর আহত করা হয়। রুহুল আমিন কুষ্টিয়া শহরের চর থানা পাড়া এলাকার কোরবান আলীর ছেলে। এজাহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে মিছিল করে আসছিলেন রুহুল আমিন। ৫ আগস্ট সারা দেশে চলমান বৈষম্যবিরোধী আন্দোলন ও অসহযোগ আন্দোলন চলাকালে কুষ্টিয়া শহরের শাপলা চত্ত্বর মোড়ে আসামী সাবেক এমপি মাহাববুউল আলম হানিফ, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা ও আবুল হাসেমের হুকুমে আসামীরা জনতাবদ্ধে হয়ে দেশী-বিদেশী অস্ত্র, লাঠি, সোঠা, ধারালো চাপাতি ও বিস্ফোরকদ্রব্য হাতে নিয়ে আক্রমণ করে। অনান্য সকল আসামীগন বিভিন্ন বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে রণসাজে সজ্জিত হইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অসহযোগ আন্দোলনকারীদের লক্ষ্য করিয়া আক্রমন করিতে থাকে।

এসময় রুহুল আমিনের শরীরের বিভিন্ন জায়গায় মারপিট, কুপিয়ে ও গুলি করে। সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়লে আসামীরা চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতাল চিকিৎসা গ্রহন করে। বর্তমানে তিনি এখনো কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার জন্য ব্যস্ত এবং আসামীদের নাম ঠিকানা সংগ্রহ করে থানায় এজাহার দায়ের করতে বিলম্ব হইল। এজাহারে উল্লিখিত আসামিরা হলেন-মাহাবুব আলম হানিফ, আতাউর রহমান আতা, এ্যাডঃ আবুল হাসেম, বাবু মেম্বার, আতাহার মন্ডল, সাহাদুল প্রামানিক, হাকিম মন্ডল, জসিম প্রামানিক, ইকবাল বেপারী, আয়েব বিশ্বাস, রফিক, বাদশা মালিখা, উজ্জল, রফিক, এম এ মালেক, মিন্টু ফকির, মাহিন, আওলাদ হোসেন দুলাল, মেহেদী, বাবু, মামুন, আনোয়ার, প্রান্ত, আলম, আরশাদ আলী, সাহেব আলী, সাহাবুদ্দিন মালিথা, তাহাজ উদ্দিন মন্ডল, ইসমাইল হোসেন সান্টু, নাসির উদ্দিন টোকন, আব্দুল মান্নান মন্ডল, টনি মন্ডল, কামরুজ্জামান নাহিদ, কামরুজ্জামান জাহিদ, শিমুল, আয়ুব, আতিকুর, শহিদুল ইসলাম, রুহুল আমিন, শাহারিয়ার শাওন, রায়হান শেখ, শুভ মুন্সি, তামিম, মামুনুর রহমান মিয়া, সামিউর রহমান মিয়া, টিপু মিয়া, রাশিদুজ্জামান তুষার, ওবাইদুল হক বাইদুল, শামিম হোসেন, মোতালেব বিশ্বাস, ক্যাপ বাবু, আলমগীর হোসেন, আল-আমিন, আবু জাহিদ।

এবিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ওসি মাহফুজুর রহমান বলেন, রুহুল আমিনকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। ৫৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ