সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » ভারতে পাচারের কালিন ইলিশ মাছ জব্দ করেছে ৪ বিজিবি’র জোয়ানরা
ভারতে পাচারের কালিন ইলিশ মাছ জব্দ করেছে ৪ বিজিবি’র জোয়ানরা
আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: ভারতে পাচারের সময় ২ বক্সে রাখা ১৮ পিস ইলিশ মাছ জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি’র আওতাধীন অলিনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা।
রবিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া এগারোটা দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মিরসরাইয়ের করেরহাটের অলিনগর (আমলীঘাট) এলাকায় টহল দলের সদস্যরা এইসব মাছ জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে অলিনগর বিজিবি ক্যাম্প কমান্ডার কমান্ডার খুরশিদ আলম জানান, অলিনগর বিওপির নিয়মিত টহল দলের কমান্ডার হাবিলদার হোসেন মিয়ার নেতৃত্বে টহল পরিচালনা করার সময় রবিবার দিবাগত রাত আনুমানিক সোয়া এগারোটা দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অলিনগর (আমলীঘাট, ফেনী নদীর পাড়ে) মেইনপিলার নং ২২০২এর ৪ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ০২ টি বক্সে করে ১৮ পিস বাংলাদেশী ইলিশ মাছ ভারতে পাচারের সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাছগুলো রেখে পালিয়ে যায়।
মালিক বিহীন মাছের বক্স ০২টি জব্দ করে ক্যাম্প নিয়ে আসা হয়।
পরবর্তীতে সোমবার ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে অলিনগর নামক স্থানে নিলামের আয়োজন করে ইলিশ মাছ গুলো সর্বোচ্চ দরদাতার নিকট ২১ হাজার ৬শত টাকা মূল্যে নিলামে বিক্রি করা হয়।
অবৈধভাবে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে আমলীঘাট, ফেনী নদীর পাড়ে টহল আরও জোরদার করা হবে বলে জানান তিনি।





রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর